ঝুলনের বিদায়ী ম্যাচে চোখের জল সামলাতে না পারলেন না হরমনপ্রীত

টসের পরে সমগ্র ভারতীয় দল আবেগপ্রবণ হয়ে পড়ে

Harmanpreet Kaur in tears
Harmanpreet Kaur in tears. (Photo Source: Twitter)

কিংবদন্তী পেসার ঝুলন গোস্বামী তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন লর্ড’সে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের শেষ ওডিআইতে ম্যাচের আগে একটি আবেগপূর্ণ দৃশ্য দেখা গেল। বর্তমানে মহিলাদের ওয়ানডেতে শীর্ষস্থানীয় উইকেট শিকারী ৩৯ বছর বয়সী ঝুলন চলমান সফরের সমাপ্তির পরেই সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন, এমন ঘোষণা আগেই ছিল। দলের প্রিয় ‘ঝুলুদি‘-র শেষ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক আবেগপ্রবণ হয়ে পড়লেন।

ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর অমূল্য সেবা এবং অবদানের জন্য ঝুলন গোস্বামীকে একটি স্মারক উপহার দেওয়া হল ম্যাচের শুরুতে। এরপর দলটি বিশেষ মুহূর্তের জন্য জড়ো হওয়ার সময় অধিনায়ক হরমনপ্রীত কউরকে ক্রন্দনরত অবস্থায় দেখা গেল। শেষ ওয়ানডের আগে দলের সাথে কথা বলার অধিনায়ক আবেগী হয়ে পড়েন এবং ঝুলনকে দেখা গেল তাঁর পিঠ চাপড়ে দিয়ে তাঁকে সান্ত্বনা দিতে।

কেবল হরমনপ্রীত কউরের ক্ষেত্রেই নয়, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য, এবং সেইসাথে সারা বিশ্বের ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য একটি আবেগময় মুহূর্ত ছিল। দুই দশকেরও বেশি সময় ধরে ঝুলন ভারতীয় পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন, এবং তাঁকে ছাড়া ভারতীয় দলকে কল্পনা করতে দেখা ক্রিকেটপ্রেমীদের জন্য কঠিন হবে।

২৩ বছর পর ইংল্যান্ডে ওডিআই সিরিজ জিতেছে ভারতীয় মহিলা দল

চলমান সিরিজের কথা বলতে গেলে, লর্ডসে খেলা তৃতীয় এবং শেষ ওডিআইয়ের ফলাফল সিরিজের ফলে বিশেষ প্রভাব রাখবে না কারণ ভারত প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ দখল করেছে। প্রথম ওডিআইতে স্মৃতি মান্ধানার ৯১ (৯৯) রানের ধাক্কায় ভারত ২২৮ রানের লক্ষ্য তাড়া করেছিল সাত উইকেট বাকি রেখে।

দ্বিতীয় খেলায়, হরমনপ্রীত কৌর একটি দুর্দান্ত, অপরাজিত সেঞ্চুরি করেন। তিনি ১১১ বলে ১৪৩* রান করে ভারতকে ৩৩৩ রানের বিশাল স্কোরে পৌঁছতে সাহায্য করেছিলেন। বোলিং করতে নেমে পেসার রেণুকা ঠাকুর চার উইকেট ভারতের জয় সম্পন্ন করেন ৮৮ রানের ব্যবধানে। সেই ম্যাচে জয়ের ফলে ১৯৯৯-এর পরে প্রথমবার ইংল্যান্ডে ওডিআই সিরিজ জিতেছিল ভারত।

close whatsapp