হার্দিক পান্ডিয়ার প্রস্তুতি শুরু, আহমেদাবাদেই আইপিএলের প্রস্তুতি সারবে গুজরাত টাইটান্স

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Twitter)

আইপিএলের এবং ভারতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। পুরো দল এখনও অনুশীলনে নামেনি। কিন্তু সময় নষ্ট করতে নারাজ হার্দিক পান্ডিয়া। গত ২৫ ফেব্রুয়ারী থেকেই গুজরাতের লায়ন্সের হয়ে মাঠে নেমে পড়ছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। গুজরাত লায়ন্সের অধিনায়কের মুকুট এবার তাঁর মাথায়। সেই দায়িত্বে যেমন ফুল মার্কস পেয়ে পাশ করতে চান, তেমনই ভারতীয় দলের হয়ে ফের নিজের জায়গায় ফিরতে চান তিনি। আর সেই লক্ষ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন হার্দিক।

এবারের আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে গুজরাত টাইটান্স একটি। ঘরের ছেলে হার্দিক পান্ডিয়াকেই এবার তারা  অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে। চোট সারিয়ে এখন হার্দির পুরোপুরি সুস্থ। কয়েকদিন আগেই গুজরাত টাইটান্সের তরফে এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার পুরোদস্তুর অনুশীলন শুরু করে দিলেন হার্দিক পান্ডিয়া। শুধু ব্যাটার হিসাবেই নয়, ফের বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে দলে ফিরতে চান তিনি।

দীর্ধদিন ভারতীয় দলে নেই হার্দিক পান্ডিয়া। শেষবার তাঁকে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল। কিন্তু অল রাউন্ডারের ভূমিকায় নয়। শুধুমাত্র ব্যাটার হিসাবেই দেখা মিলেছিল। আর সেই থেকেই হার্দিক পামন্ডিয়াকে নিয়ে কম সমালোচনা হয়নি। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা হার্দিক পান্ডিয়ার সমালোচনায় মুখর হয়েছিলেন। তাঁর দলে থাকা নিয়েও শুরু হয়েছিল প্রশ্ন ওঠা।

হার্দিক পান্ডিয়া জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন, আহমেদাবাদেই হবে গুজরাতের প্রস্তুতি

এরপর অবশ্য হার্দিক পান্ডিয়া নিজেই ভারতীয় দল থেকে বিশ্রাম চেয়ে নিয়েছিলেন। পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরতে চান তিনি। নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা কোনও সিরিজেই নেই তিনি। সামনে রয়েছে আইপিএল। সেই মঞ্চ দিয়েই প্রত্যাবর্তন করবেন তিনি। সেই মতো নিজেকে প্রস্তুত করাও শুরু করে দিয়েছেন হার্দিক। দল হয়ত মার্চ মাসে শুরু করবে প্রস্তুতি। কিন্তু হার্দির গত ২৫ ফেব্রুয়ারী থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছেন।

দ্য প্রিন্টে একটি সূত্র মারফত জানানো হয়েছে, বরোজার আইপিসিএল গ্রাউন্ডে হার্দিক পান্ডিয়া, বরুণ অ্যারণ, অভিনব মনোহররা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ২৫ ফেব্রুয়ারী থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে গুজরাত টাইটান্সের প্রস্তুতি শিবির এবার আবমেদাবাদেই করা হবে। অন্য কোনও জায়গার কথা তাদের ভাবনায় নেই।

ভারতীয় দলে হার্দিক পান্ডিয়াকে ফিরতে হলে অলরাউন্ডার হিসাবেই ফিরতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণার পরই প্রধান নির্বাচক চেতন শর্মা এই কথা স্পষ্ট জানিয়েছিলেন। একইসঙ্গে বলেছিলেন যদি হার্দিক ১০০ শতাংশ সুস্থ হন তবেই তিনি দলে ফিরতে পারবেন। সরাসরি না বললেও, ভারতীয় দলের প্রধান নির্বাচক যে হার্দিকের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তা বেশ স্পষ্ট।

হার্দিক পান্ডিয়াও অবশ্য এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আশিস নেহেরা যতই বলুক যে তাঁকে তারা ব্যাটার হিসাবেই ভাবছেন, হার্দিক কিন্তু নিজেকে অল রাউন্ডার হিসাবে ফের প্রমাণ করতে মরিয়া। আর সেজন্যই বোধহয় দলের সকলে নামার আগেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। সেখানেই দীর্ঘদিন পর দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। শেষপর্যন্ত তিনি নিজেকে প্রমান করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp