অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর সাফল্যের কৃতিত্ব প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকেই দিচ্ছেন

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

চোট কাটিয়ে দীর্ঘ ছমাস পর বাইশগজে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল দিয়েই ফের প্রত্যবর্তন করেছেন তিনি। সেইসঙ্গে নতুন দায়িত্বও উঠেছে হার্দিক পান্ডিয়ার কাঁধে। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন তিনি। আর প্রথম মরসুমেই সেই দায়িত্বে ফুল মার্কস নিয়েই পাশ করে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। যদিও তাঁর এই সাফল্যের পিছনে প্রাক্তন দল মুম্বই ইন্ডিয়ান্সকেই কৃতিত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের খেলার অভিজ্ঞতাই তাঁকে এই সাফল্য দিচ্ছে বলে মনে করেন তিনি।

এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার হাত ধরে দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করছে গুজরাত টাইটান্স। প্লে অফে আগেই পৌঁছে গিয়েছিল তারা। চেন্নাইয়ের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের লক্ষ্য ছিল পয়েট টেবিলের শীর্ষস্থান পাকা করা। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সেটাই করতে পেরেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। সকলকে পিছনে ফেলে এই মুহূর্তে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষে বসে রয়েছে গুজরাত টাইটান্স।

রবিবার চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে গুজরাত টাইটান্স। যদিও সেই ম্যাচে বড় রান পাননি হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর নেতৃত্ব কিন্তু সকলের মন জিতে নিয়েছে। আইপিএলের মঞ্চে প্রথমবারই অধিনায়ক হিসাবে গুজকাত টাইটান্সকে প্লে অফে পৌঁছে দিয়েছেন তিনি। শুধু তাই নয় ব্যাট হাতে রানও পেয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এসবই নাকি তিনি পারছেন মুম্বই ইন্ডিয়ান্সের জন্যই। মুম্বই তাঁকে এবার দলে না রাখার সিদ্ধান্ত নিলেও, পুরনো ফ্র্যাঞ্চাইজির ওপর রাগ নেই। বরং তাদের প্রতি কৃতজ্ঞই রয়েছেন হার্দিক পান্ডিয়া।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে

চেন্নাি সুপার কিংসকে হারিয়ে এই প্রসঙ্গে হার্দিক জানিয়েছেন, “অধিনায়কত্বে আমি সবকিছু ঠিকঠাকভাবে করতে পারছি তার সমস্ত কৃতিত্বই আমার পুরনো ফ্র্যাঞ্চাইজির। সেখানেই প্রতিটি ক্রিকেটারের ওপর আলাদা আলাদা দায়িত্ব তুলে দেওয়া হত। আমি সেই দায়িত্ব সবসময়ই উপভোগ করেছি আর সেটাই আমাকে সাহায্য করেছে”।

একইসঙ্গে কোচ আশিস নেহেরারও প্রশংসা করেছেন তিনি। তাঁর সঙ্গে নেহেরার বোঝাপড়াটাও যথেষ্ট সাহায্য করেছে এই সাফল্য পেতে। আইপিএলের মঞ্চে ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল হার্দিক পান্ডিয়ার। রোহিত শর্মার নেতৃত্বে তাঁর খেলা শুরু। আর সেই থেকেই সমস্তকিছু শিখতেও শুরু করেছিলেন তিনি। সেই সমস্ত অভিজ্ঞতাই এখন গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে কাজে লাগাচ্ছেন হার্দিক।

সামনে এখনও অনেকটা পথ চলা বাকী রয়েছে তাদের। প্লে অফে পৌঁছলেও অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই জয়ের ধারা ধরে রেখেই এখন এগিয়ে যেতে চান তিনি।

close whatsapp