হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স দেখে অভিভূত হয়ে গিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর
আপডেট করা - Sep 22, 2022 3:22 pm

এশিয়া কাপের মঞ্চে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু সেই ম্যাচ বাদ দিলে গোটা প্রতিযোগিতায় কিন্তু সেভাবে আর হার্দিক পান্ডিয়া সফল হতে পারেননি। সেটা দেখার পর থেকেই অনেকে মনে করেছিলেন যে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সের ধার বোধয় খানিকটা কমে গিয়েছে। কিন্তু সেটা যে একেবারেই ভুল ভাবনা ছিল, তা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের পারফর্ম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন সঞ্জয় মঞ্জরেকর।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি নেওয়ার জন্য ভারতীয় দলের সামনে সুযোগ রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিনয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই কিন্তু হোঁচট খেয়েছে ভারতীয় দল। ভারতীয় দলের বোলাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। শুধু তাই নয় ভারতীয় দলেরটপ অর্ডারও কিন্তু সফল হতে পারেনি।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ ম্যাচে ৭১ রানের ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া
সেই জায়গাতেই ভারতীয় দলের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ৩০ বেল ৭১ রানের ঝোড়ো ইনিংস সেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। আর এই তারকা অল রাউন্ডারের এমন পারফরম্যান্স দেখার পরই মুগ্ধ হয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে হার্দিক পান্ডিয়াকে নাকি তিনি যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন। এই গ্রহের লোকই মনে হচ্ছে না তাঁকে।
এই প্রসঙ্গে স্পোর্টস এইট্টিনে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “সত্যি কথা বলতে কী এশিয়া কাপে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স দেখে মনে হয়েছিল যে তাঁর পারফরম্যান্সের ধার হয়ত খানিকটা কমেছে। কিন্তু হার্দিক পান্ডিয়া দ্রুতই আবার তাঁর ফর্মের প্রদর্শন সকলের সামনে করেছেন। যখন আমরা ফর্মের কথা বলে থাকি তখন ৪০, ৫০ অথবা ৬০ রান নিয়ে কথা বলে থাকি না। বরং তাঁর জোরালো শট ম্যাচের ওপর কতটা প্রভাব ফেলে সেটাই আলোচনা করি। এই মুহূর্তে হার্দিককে দেখে মনে হচ্ছে তিনি যেন আলাদা কোনও গ্রহেই খেলছেন”।
প্রথমম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ঝর্ষ ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর রানের ঝড়েই শেষ হয়ে গিয়েছেল অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ। তাবড় তাবড় তারকা বোলাররাও সেদিন হার্দিকের সামনে দাঁড়াতে পারেননি। গোটা ম্যাচ জুড়ে হার্দিক পান্ডিয়ার ব্যাটে ছিল শুধুই ছয় ও চারের বন্যা। এই পারফরম্যান্স হার্দিক ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।