তৃতীয় টেস্টে লোকেশ রাহুলের পরিবর্তে শুভমন গিল আসতে চলেছেন, মনে করেন আকাশ চোপড়া

Shubman Gill
Shubman Gill. (Photo by Bradley Kanaris/Getty Images)

লোকেশ রাহুলের ধারাবাহিক ব্যর্থতার পর থেকেই এই গুঞ্জনটা শুরু হয়ে গিয়েছিল। দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লোকেশ রাহুল চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই তাঁরকে প্রথম একাদশে না রখার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। ভারতীয় স্কোয়াডে থাকলেও শুভমন গিলকে এখনও পর্।যন্ত প্রথম একাদশে দেখা যায়নি। আর তাতেই অনেকে ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এমন পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে তৃতীয় ম্যাচেই লোকেশ রাহুলের পরিবর্তে আসতে চলেছেন  শুভমন গিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে শ্রীলঙ্কা এবং নিউ জিলযান্ডের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটের সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। একজিনের ক্রিকেটে দ্বিশতরানের পাশাপাসশি সেঞ্চুরীর ঝলকও দেখা গিয়েছিল এই তরুণ ক্রিকেটারের ব্যাটে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে শুভমন গিলের পরিবর্তে লোকেশ রাহুলের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় দল। প্রথম দুই টেস্চে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে লোকেশ রাহুলকেই দেখা গিয়েছিল।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআউতে দ্বিশতরান করেছিলেন শুভমন গিল

কিন্তু এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে বড় রানে ঝলক দেখতে পাওয়া যানি লোকেশ রাহুলের ব্যাটে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও লোকেশ রাহুলের খারাপ পারফরম্যান্স অব্যহত রয়েছে। দিল্লি টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রানই করতে পেরেছিলেন লোকেশ রাহুল। প্রথম ইনিংসে তাঁর ব্যাটে এসেছিল ১৭ রান। দ্বিতীয় টেস্টে ১ রানেই থামতে হয়েছিল এই তারকা ব্যাটারকে। এরপর থেকেই তাঁর জায়গায় শুভমন গিলকে না খেলানো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা।  আকাশ চোপড়ার মতে এই ম্যাচেই নাকি ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন শুভমন গিল।

তিনি জানিয়েছেন, “এই ম্যাচের সম্ভাব্য একাদশ হতে চলেছে রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি। দলের এগারতম সদস্য হয়ত শুভমন গিল। কারণ টেস্টে ম্যাচে তাঁর পারফরম্যান্স আমরা সকলেই দেখেছি। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচগুলোতে তিনিও যথেষ্ট রান করেছিলেন”।

ভারতীয় দলের হয়ে  সম্প্রতি শুভমন গিল যথেষ্ট ভাল পারফরম্যান্সই দেখাচ্ছেন। এছাড়া কয়েকদিন আগেই লোকেশ রাহুলকে ভারতীয় দলের সহ অধিনায়কের পদ থেকে সরানো হয়েছিল। সেটা যে তাঁকে এই টেস্টে না রাখার অন্যতম একটা ইঙ্গিত তা বলতে কোনও দ্বিধা নেই আকাশ চোপড়ার।

close whatsapp