আহমেদাবাদ টেস্টের প্রথম দিনের পর কিছুটা হলেও এগিয়ে থাকল অস্ট্রেলিয়া
আপডেট করা - Mar 9, 2023 5:05 pm

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর প্ৰথম দুই টেস্টে দুর্দান্ত জয়ের পর তৃতীয় টেস্টে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয় অস্ট্রেলিয়া। সিরিজ ২-১ করার পাশাপাশি ডাব্লুউটিসির ফাইনালেও ইতিমধ্যেই প্রথমবারের জন্য পৌঁছে গেছে তারা।
আহমেদাবাদ টেস্ট জিতে নিয়ে সিরিজ ড্র করার আপ্রাণ চেষ্টা করবে অস্ট্রেলিয়া সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতের জন্য এই টেস্ট আরও বেশি গুরুত্বপূর্ণ। বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট জিততে পারলেই দ্বিতীয়বারের জন্য ডাব্লুউটিসির ফাইনালে পৌঁছে যাবে রোহিত বাহিনী।
৯ই মার্চ, বৃহস্পতিবার বর্ডার-গাভাস্কার ট্রফির অন্তিম টেস্টের প্রথম দিনে কিছুটা হলেও এগিয়ে রইল অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্ৰথম দিনে সেই সিদ্ধান্তকে খুব ভালোভাবেই সফল হতে দেখা গেল।
ডেভিড ওয়ার্নার দলে না থাকায় এই টেস্টেও উসমান খাওয়াজার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধেন আরেক বাঁ-হাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড। দুজনের মধ্যে শুরুটা ঠিকঠাকই হয়েছিল। এরপর অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ৪৪ বলে ৩২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। আন্তর্জাতিক টেস্টের এক নম্বর ব্যাটসম্যান ব্যাট হাতে প্ৰথম ইনিংসে তেমন কিছু করতে পারলেন না। মাত্র ৩ রান করে শামির বলে বোল্ড হন তিনি।
এরপর উসমান খাওয়াজা এবং অধিনায়ক স্টিভ স্মিথের মধ্যে একটি ভালো পার্টনারশিপ হয়। স্মিথকে বোল্ড করে জাদেজা এই পার্টনারশিপ ভাঙেন। তিনি ১৩৫ বল খেলে ৩৮ রান করেন। পিটার হ্যান্ডসকম্বকেও বোল্ড করেন মোহাম্মদ শামি। তিনি মাত্র ১৭ রান করেন।
প্ৰথম দিনের শেষে সেঞ্চুরি করে এখনও অপরাজিত উসমান খাওয়াজা
প্ৰথম দিনে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন উসমান খাওয়াজা। তিনি ২৫১ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন। তার ইনিংসে এখনও অবধি রয়েছে ১৫টি চার। খাওয়াজার সঙ্গ দিচ্ছেন ক্যামেরন গ্রিন। তিনি অর্ধশতরান থেকে মাত্র ১ রান দূরে রয়েছেন। গ্রিন ৬৪ বলে ৪৯ রানে অপরাজিত রয়েছেন।
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর হল ৪ উইকেটে ২৫৫ রান। ভারতের এখনও অবধি সবথেকে সফল বোলার হলেন মোহাম্মদ শামি। তিনি প্ৰথম দিনে ১৭ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ভারতের দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এখনও পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিনে খেলা কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।
চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলার ব্যাপারে টুইটারে অনেকে নিজের মতামত জানালেন:
Usman Khawaja gets his first Test hundred against India 👏#WTC23 | #INDvAUS | 📝 https://t.co/VJoLfVSeIF pic.twitter.com/HANsOKDGAM
— ICC (@ICC) March 9, 2023
Usman 💯
Brilliant innings ✅
Well deserved after some fine knocks this series 💥#IndvAus pic.twitter.com/B54uSjPDZj— Damien Fleming (@bowlologist) March 9, 2023
This century in Ahmedabad for @Uz_Khawaja is the official burial of the “Uzzy can’t play spin” narrative #IndvAus
— Bharat Sundaresan (@beastieboy07) March 9, 2023
It's the end of Day 1 as Australia are in the driver's seat with the help of Usman Khawaja's century.#BGT2023 #INDvsAUS #CricTracker pic.twitter.com/uKGGZftiBF
— CricTracker (@Cricketracker) March 9, 2023
🏏 END OF DAY 1! What are your thoughts about the performance our players put on today? ⬇️
🙌 Let's start fresh tomorrow, lads!
📷 BCCI • #INDvAUS #AUSvIND #BorderGavaskarTrophy #TeamIndia #BharatArmy pic.twitter.com/73xiLfGO0Y
— The Bharat Army (@thebharatarmy) March 9, 2023
🇦🇺 reach 255/4 despite Shami's ✌️ wickets.
Need more wickets tomorrow 👊#INDvAUS pic.twitter.com/5KIhzqKatc
— SunRisers Hyderabad (@SunRisers) March 9, 2023
What a player @Uz_Khawaja .. The Aussies putting themselves in a decent position .. Pitch this week looks a good un so they might need a lot more .. #INDvAUS
— Michael Vaughan (@MichaelVaughan) March 9, 2023
What a great comeback story, Usman Khawaja class on and off the field. Another test 💯 #INDvAUS @Uz_Khawaja
— Tom Moody (@TomMoodyCricket) March 9, 2023
Stumps on Day 1️⃣ of the Fourth #INDvAUS Test!
2️⃣ wickets in the final session as Australia finish the opening day with 255/4 on board.
We will be back tomorrow as another action-packed day awaits💪
Scorecard ▶️ https://t.co/8DPghkx0DE#INDvAUS | @mastercardindia pic.twitter.com/hdRZrif7HC
— BCCI (@BCCI) March 9, 2023