প্যাট কামিন্সের বিরুদ্ধে খেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে, মেনে নিচ্ছেন চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara
(Photo by GEOFF CADDICK/AFP via Getty Images)

বর্তমানে টেস্ট ক্রিকটের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম হলেন চেতেশ্বর পূজারা। তাঁর ব্যাটিং দক্ষতা থেকে টেস্টের মঞ্চে চেতেশ্বর পূজারার শান্ত মানসিকতা সবকিছুই নজর কেড়েছেন এই তারকা ক্রিকেটার।বরাবরই তাঁকে বলতে শোনা গিয়েছে যে টেস্টের মঞ্চে ব্যাটিং করতে কতটা ভালবাসেন তিনি। তবে কোনও কোন বোলারের বিরুদ্ধে তিনি ব্যাটিং করতে সবচেয়ে ভালবাসেন সেই কথা কখনোই শোনা যায়নি চেতেশ্বরক পূজারার মুখে। এবার সেই কথাই জানালেন তিনি। প্যাট কামিনম্সের মোকাবিলা করতেই নাকি সবচেয়ে ভাল লাগে চেতেশ্বর পুজারার।

আগামী ফেব্রুয়ারীতেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। বর্ডার গাভাসকর ট্রফিতে চেকেশ্বর পূজারা যে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। এই সিরিজে ভারতীয় দলের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে নেবে ভারতীয় দল। সেই লক্ষ্যেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজ নিয়ে যে চতেশ্বর পূজারাও যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ফের মুখোমুখি চেতেশ্বর পূজারা ও প্যাট কামিন্স

বর্ডার গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে আরেকটা কথাও এবার সকলের সামনে এনেছেন চেতেশ্বর পূজারা। তিনি ব্যাট করতে যে কতটা পছন্দ করেন সেই কথা্ বারবারই শোনা গিয়েছে। এবার এমন একটা কথা সকলের সামনে আনলেন তিনি। বরাবরই যথেষ্ট ঠান্ডা প্রকৃতির ক্রিকেটার হিসাবেই পরিচিত রয়েছেন তিনি।  সেই চেতেশ্বর পূজারাই কখন সবচেয়ে বেশী রেগে যান সেই কথাই এবার জানিেয়েছেন সকলকে। আউট হয়ে যাওয়ার মুহূর্তটাই নাকি তাঁর জীবনে সবচেয়ে রাগের একটা কারণ।

এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন চেতেশ্বর পূজারা,  “যে মুহূর্তে আউট হয়ে যাই, সেই মুহূর্তই সবচেয়ে বেশী রেগে থাকি আমি। অবশ্য নিজের আবেগকে কেমনভাবে নিদের আয়ত্তে রাখতে হয় সেই ব্যপারে আমি যথেষ্ট ভালভাবেই অবগত রয়েছি। কিন্তু আউট হওয়ার পরিস্থিতিটাই সবচেয়ে বেশী রাগিয়ে দেয় আমাকে”।

কয়েকদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে ভারতীয় দলের। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে টিম ইন্ডিয়া। সেই মঞ্চেই দীর্ঘদিন পর ফের সেঞ্চুরী দেখা গিয়েছে চেতেশ্বর পূজারার ব্যাটে। সেই পারফর্ম্যান্সই যে তিনি এবার বর্ডার গাভাসকর ট্রফিতেও ধরে রাখতে মরিয়াতা বলাই বাহুল্য। একইসঙ্গে ফের একবার প্যাট কামিন্সের বিরুদ্ধে নামবেন চেতেশ্বর পূজারা। বরাবরই এই তারকা পেসারের বিরুদ্ধে খেলতে ভালবাসেন তিনি।

গ্লেন ম্যাকগ্রার বিরুদ্ধে খেলার ইচ্ছা ছিল বরাবরই। কিন্তু সেই স্বাধ পূরণ হয়নি। এই মুহূর্তে প্যাট কামিন্সের বিরুদ্ধে খেলতেই সবচেয়ে বেশী ভালবাসেন তিনি। সেই অপেক্ষাতেই রয়েছেন চেতেশ্বর পূজারা।

close whatsapp