উমরান মালিককে টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার দাবীদার মনে করছেন হরভজন সিং
আপডেট করা - Apr 18, 2022 5:13 pm

গতবারের আইপিএলে তাঁর উত্থান। সেই বারই আইপিএলের মঞ্চে এসে নজর কেড়েছিলেন সকলের। ২০২২ সালে সেই উমরান মালিকই এখন সানরাইজার্স হায়দরবাদের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন। তাঁর আগুনে পেস এবং লাইন ও লেন্থ দেখে মুগ্ধ হচ্ছেন সকলে। আইপিএলের মঞ্চে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেটার। উমরান মালিকের এমন পারফরম্যান্স আগেই নিজের মত জািয়েছেন ইরফান পাঠান। এবার উমরানের জন্য গলা চড়ালেন হরভজন সিং।
প্রাক্তন এই ভারতীয় স্পিনারের মতে উমরান মালিকের ভারতীয় দলে সুযোগ পাওয়া নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা। এটুকুতেই থেমে থাকেননি তিনি। তাঁর মতে সন্ন টি টোয়েন্টি বিশ্বরকাপেও সুযোগ পেতে পারেন উমরান মালিক। যদিও যে গতিতে আইপিএলের মঞ্চে ইমরান মালিক দৌড়চ্ছেন , তা দেখার পর নির্বাচকরা তাঁকে ভারতীয় দলে খেলার সুযোগ করে দিলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই এবার অন্য মেজাজে ভারতের এই তরুণ স্পীডস্টার।
১৪০-এর নীচে এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে কটা বল তিনি করেছেন, তা খুঁজে বের করাই দুঃসাধ্য। আর সানরাইজার্স হায়দরাবাদ জিতুক কিংহা হারুক, প্রতি ম্যাচেই উমরান মালিকের সবচেয়ে জোরে বল করার পুরষ্কারটা এখন পাকাপাকি হয়ে গিয়েছে। যদিও শুধু গতি নয়, তাঁর বলের সুইং থেকে লাইন-লেন্থ নিয়ে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। উমরান মালিককে নিয়ে আশাবাদী হরভজন সিংও।
উমরান মালিককে নিয়ে প্রশংসায় প্রাক্তন তারকা হরভজন সিং
স্টার স্পোর্টসে কথা বলার সময় তিনি জনিয়েছেন, “উমরান মালিক মালিক এই মুহূর্তে ভারতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে একেবারে যোগ্য ক্রিকেটার। একমাত্র নীল জার্সিটাই তাঁর গায়ে নেই। আমার মনে হয় খুব শীঘ্রই সেটাও পেয়ে যাবেন তিনি। অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি একেবারে যোগ্য ক্রিকেটার বলেই মনে করছি আমি। সেই জায়গায় ভারতের ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন উমরান মালিক”।
আইপিএলের মঞ্চে নাইট রাইডার্সের বিরুদ্ধেই তাঁর বিধ্বংসী বোলিংয়ের পরিচয় সকলে পেয়েছেন। শ্রেয়স আইয়ারকে নিখুঁত ইয়র্কারে যেমন সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন, তেমনই আন্দ্রে রাসেলকে তাঁর ওভারে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন তিনি। তাঁর লোয় বাউন্সারে মাটিতে পর্যন্ত পড়ে যান আন্দ্রে রাসেল। সেই একই পারফরম্যান্স তিনি ধরে রেখেছিলেন পঞ্জাব কিংসের বিরুদ্ধেও। পঞ্জাবের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করেছিলেন উমরান মালিক।
একাই সেই ম্যাচে চার উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের জয় নিশ্চিত করে দিয়েছিলেন এই তরুণ বোলার। ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়া ২০ নম্বর ওভারে মেডেন দিয়ে নজিরও গড়েন এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত সকলে। উমরান মালিক ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার।