আইপিএল ২০২৩, ম্যাচ ৬১: সিএসকে বনাম কেকেআর, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
আবার স্পিনার-সমৃদ্ধ আক্রমণ নিয়ে খেলতে নামতে পারে কেকেআর
আপডেট করা - May 13, 2023 3:08 pm

আইপিএল ২০২৩-এ তাদের দ্বাদশতম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একতরফা ম্যাচে ৯ উইকেটে বিপর্যয়কর হারের সম্মুখীন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বারো ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে কেকেআর। ১৪ই মে, রবিবার, চলমান মরসুমের ৬১তম ম্যাচে কেকেআর তাদের আসন্ন ম্যাচে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে।
দুটি দল এই মরসুমে যখন শেষবার মুখোমুখি হয়েছিল তখন ৪৯ রানে জিতেছিল সিএসকে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমএস ধোনির নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
রহমানউল্লাহ্ গুরবাজ ও জেসন রয়ের জুটি ধীরে ধীরে দৃঢ়তা লাভ করছে। আগের ম্যাচে দুই ওপেনারই অনবদু ফিল্ডিংয়ের কারণে আউট হওয়ার আগে বেশ কিছু ভালো শট খেলেছিলেন। আসন্ন ম্যাচে কেকেআর অপরিবর্তিত রাখতে পারে তাদের ওপেনিং জুটি। উইকেটকিপিংয়ের দায়িত্বও পালন করবেন গুরবাজ।
একাদশে কোনো পরিবর্তন নাও করতে পারে কেকেআর
আগের ম্যাচে তিনে নেমে ভেঙ্কটেশ আইয়ার হাফ-সেঞ্চুরি করেছিলেন এবং দলের সর্বোচ্চ স্কোরারও ছিলেন। সিএসকের স্পিন-সমৃদ্ধ বোলিং আক্রমণের বিরুদ্ধে তাঁর ব্যাটিং তাৎপর্যপূর্ণ হতে পারে। অধিনায়ক নীতীশ রানা ভালো শুরু করেও আগের ম্যাচে বড় স্কোর করতে পারেননি। চেন্নাইয়ের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে রানাকে আগ্রাসী হতে হবে।
পাঁচ ও ছয় নম্বরে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের উপরেই আবারও ভরসা করবে নাইট ম্যানেজমেন্ট। গত ম্যাচে দুই ব্যাটারই ছন্দ হাতড়ে বেরিয়েছিলেন এবং বড় শট খেলতে ব্যর্থ হয়েছিলেন। সিএসকের মন্থর পিচে রাসেলের আক্রমণাত্মক ব্যাটিং কেকেআরকে অতিরিক্ত রান এনে দিতে পারে।
সাত নম্বরে শার্দূল ঠাকুর আসতে পারেন। বিগত কয়েক ম্যাচে তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান না এলেও, সিএসকের অনভিজ্ঞ পেসারদের বিরুদ্ধে শার্দূল ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। সুনীল নারিন ও অনুকূল রায় খেলবেন স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে।
বোলিংয়ের সোময়ে পাওয়ারপ্লেতে পেসার হিসেবে কেকেআর ব্যবহার করতে পারে হার্ষিত রানাকে। এ ছাড়া দুই নির্ভরযোগ্য স্পিনার সুয়াশ শর্মা ও বরুণ চক্রবর্তী খেলবেন। দুজনের মধ্যে একজনকে বোলিং একাদশের অন্তর্ভুক্ত করা হবে এবং ব্যাটিং একাদশের বাইরে রাখা হবে।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, অনুকূল রায়, হার্ষিত রানা, সুয়াশ শর্মা।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, অনুকূল রায়, হার্ষিত রানা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী।