পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ের পর এসআরএইচ এবং জিটির কাছ থেকে সাহায্য চাইলেন রিয়ান পরাগ

Riyan Parag
Riyan Parag. (Photo Source: Jio Cinema)

গুজরাট টাইটান্স (জিটি) বাদে আর কোনো দল এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দিল্লি ক্যাপিটালস (ডিসি), সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এবং পাঞ্জাব কিংস (পিবিকেএস) ইতিমধ্যেই প্লেঅফসে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে। অর্থাৎ, বাকি ৬টি দলের মধ্যে যে কোনো ৩টি দল প্ৰথম চারে জায়গা করে নেবে।

রাজস্থান রয়্যালস (আরআর) গ্রুপ পর্যায়ে নিজেদের সবকটি ম্যাচ খেলে ফেলেছে। তারা ১৪টি ম্যাচ খেলে ৭টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল +০.১৪৮। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে। এই মরসুমের প্লেঅফসে তারা যেতে পারবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তাদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে।

যদি মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয় তাহলে প্লেঅফসে পৌঁছে যাবে রাজস্থান রয়্যালস। কেকেআরের প্লেঅফসে যাওয়ার আশা খুবই কম। নিজেদের নেট রান রেটের উন্নতি করার জন্য তাদের লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে অনেক বড় ব্যবধানে জিততে হবে। অন্যদিকে, আরসিবি যদি ৪ বা তার কম রানে হারে তাহলে তারা প্লেঅফসে চলে যাবে। কিন্তু যদি তারা ৫ বা তার বেশি রান পরাজিত হয় এবং এমআইও যদি হেরে যায় তাহলে আরআর প্লেঅফসে চলে যাবে।

আরআরের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগ গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে সাহায্য চেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এসআরএইচ এবং জিটি গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে যথাক্রমে এমআই এবং আরসিবির মুখোমুখি হবে।

রিয়ান পরাগ টুইট করে বলেন, “জিটি এবং এসআরএইচ অনুগ্রহ করে এখন আমাদের একটু সাহায্য করো,”

পিবিকেএসের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিয়ান পরাগ

এই মরসুমে সব ম্যাচ মিলিয়ে ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি রিয়ান পরাগ। এর জন্য তাকে অনেক সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে। তবে পিবিকেএসের বিরুদ্ধে ম্যাচটিতে তিনি ১টি চার এবং ২টি ছয় সহ ১২ বলে ২০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তুলেছিল পিবিকেএস। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান পৌঁছে ম্যাচটি জিতে নেয়। ৩০ বলে ৫১ রানের একটি সুন্দর ইনিংস খেলে এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন দেবদত্ত পাড়িক্কল।

close whatsapp