দলের প্রয়োজন যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত জাডেজা
সিএসকের আগের ম্যাচে জাডেজা প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন
আপডেট করা - Apr 12, 2023 1:39 pm

১২ই এপ্রিল, বুধবার, চেপকে রাজস্থান রয়্যালস (আরআর)-এর মুখোমুখি হওয়ার আগে চেন্নাই সুপার কিংস (সিএসকে) অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা জানিয়েছেন যে দলের প্রয়োজন অনুসারে তিনি তাঁর ভূমিকা পালন করতে পেরে খুশি। তাঁর বহুমাত্রিক ক্ষমতার কারণে দলের অন্যতম মূল্যবান সম্পদ জাডেজা। সৌরাষ্ট্রর অলরাউন্ডার কেবল ব্যাটিং ও বোলিংয়েই নন, ফিল্ডিংয়েও দুর্দান্ত।।
দলের আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চার ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন জাডেজা এবং যুক্তিসঙ্গতভাবেই ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন। রয়্যালসের বিরুদ্ধে আসন্ন ম্যাচটি সিএসকে অধিনায়ক হিসেবে এমএস ধোনির ২০০তম ম্যাচ হতে চলেছে। এই মাইলস্টোনে পৌঁছনোর জন্য ধোনিকে অভিনন্দনও জানিয়েছেন জাডেজা।
“দল যা সিদ্ধান্ত নেয় এবং দলের যা প্রয়োজন তা করতে আমি খুশি। আমার কাজ হল যখনই সুযোগ পাই নিজের সেরাটা দেওয়া। আমি অবদান রাখতে পারলে খুশি হই। ধোনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী। তাই, আমি তাকে শুভকামনা জানাতে চাই। আশা করি তার ২০০তম ম্যাচে আমরা চেপকে জিতব এবং সমস্ত সমর্থক খুশি হবে। আশা করি অধিনায়ক হিসেবে তার ২০০তম (আইপিএল) ম্যাচে আগামীকাল আমরা জিতে তাকে উপহার দেব,” সিএসকের অফিসিয়াল ওয়েবসাইটে জাডেজা উদ্ধৃত হয়েছেন।
চেন্নাইতে উইকেট স্পিনারদের পক্ষে, তাই খুব বেশী ভিন্ন জিনিস চেষ্টা করার দরকার নেই: রবীন্দ্র জাডেজা
অধিনায়ক হিসেবে ২১৩টি ম্যাচে (সিএসকে লিগ থেকে দুই বছরের জন্য বরখাস্ত থাকার সময়ে তিনি অধুনালুপ্ত রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্বও দিয়েছিলেন) অধিনায়কত্ব করার পরে ধোনি ইতোমধ্যেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী ম্যাচে অধিনায়ক থাকা খেলোয়াড় হওয়ার রেকর্ড করেছেন। সুপার কিংসকে চারটি আইপিএল শিরোপা জয়ে নেতৃত্বও দিয়েছেন তিনি।
চেপকের পিচের বিশ্লেষণ করে জাডেজা জানিয়েছেন যে বোলিংয়ের সময়ে খুব বেশী কিছু চেষ্টা করা উচিৎ নয় সিএসকের। তিনি আরও লক্ষ্য করেছেন যে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর বিরুদ্ধে ম্যাচে যে পিচ ব্যবহৃত হয়েছিল তা চেপকের স্বাভাবিক উইকেটে ছিল না।
“আপনি যদি চেন্নাইয়ে খেলে থাকেন, তাহলে আপনাকে উইকেট অনুযায়ী বল করতে হবে। চেন্নাইতে উইকেট স্পিনারদের পক্ষে, তাই আমি মনে করি না যে আমরা খুব বেশি ভিন্ন জিনিস চেষ্টা করতে পারি। আমরা শুধু মৌলিক লাইন এবং লেংথে লেগে থাকতে পারি। এটা নির্ভর করে আমরা যে মাঠে বোলিং করছি তার উপরে। শেষ যে ম্যাচে আমরা এখানে খেলেছি, সেদিন উইকেট খুব ভালো ছিল। দুই দলই ২০০-র বেশী রান করেছে। এটা চেন্নাইয়ের সাধারণ উইকেটের মতো ছিল না,” বাঁ-হাতি স্পিনার যোগ করেছেন।
জাডেজা এখনও পর্যন্ত আইপিএল ২০২৩-এ তিনটি ম্যাচে ১৫.৫০ গড়ে চার উইকেট নিয়েছেন।