পঞ্জাব কিংসের হয়ে অর্শদ্বীপ সিংয়ের পারফরম্যান্স দেখে মুগ্ধ প্রাক্তন তারকা সঞ্জয় মঞ্জেরেকর

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স বেশ নজরকাড়া। তাদরই মধ্যে আরেক ক্রিকেটার অর্শদ্বীপ সিং এবার নজর কেড়েছেন  প্রাক্তন তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকরের। পঞ্জাবের এই বোলারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করলেন সঞ্জয় মঞ্জেরেকর। তাঁর মতে অর্শদ্বীপের পারফর্ম করলেও, সেটা সকলের অগোচরেই রয়ে যাচ্ছে। কিন্তু এই বোলার নাকি সকলের অজান্তেই নিজের কাজ করে চলেছেন। তাঁর মতে এই পরিস্থিতিতে ভুবনেশ্বর কুমারের জায়গায় ভারতের টি টোয়েন্ট দলে সুযোগ পাওয়া উচিত্ অর্শদ্বীপ সিংয়ের।

এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলছেন অর্শদ্বীপ সিং। গতম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেভাবে তিনি বোলিং প্রদর্শন করেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোনও উইকেট হয়ত তাঁর ঝুলিতে আসেনি, কিন্তু অর্শদ্বীপের হিসাবী বোলিং কিন্তু মুম্বইয়ের রানের গতি থামিয়ে দিয়েছিল। চার ওভার বল করে ২৯ রান দিয়েছিলেন পঞ্জাব কিংসের এই তরুণ বোলার অর্শদ্বীপ সিং।

অর্শদ্বীপ সিংয়ের প্রশংসায় প্রাক্তন তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর

যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইকেট তুলতে পারেননি তিনি। কিন্তু এবারের আইপিএলে পঞ্জাব কিংসের এখনও পর্যন্ত অটোমেটিক চয়েজ তিনি। পঞ্জাব বোলিংয়ের বিরুদ্ধে এদিন ঝোরো ইনিংস খেলা শুরু করেছিলেন সূর্যকুমার যাদব। একটা সময় সকলে মনেই হয়েছিল, ম্যাচটা বোধ হয় সূর্যকুমার যাদবই বের করে দেবেন। কিন্তু তা হয়নি। সেই সময় সূর্যকুমারের বিরুদ্ধে অর্শদ্বীপের বদ্ধিদীপ্ত বোলিংয়েই মুম্বই ইন্ডিয়ান্সের রানের গত কমেছিল। আর এই সমস্ত কিছু দেখেই হায়দরাবাদের ভুবনেশ্বর কুমারের সঙ্গে তাঁর তুলনা করা শুরু করেছেন সঞ্জয় মঞ্জেরেকর।

তাঁর মতে এই মুহূর্তে ভবনেশ্বর কুমারের থেকে ভাল ছন্দে রয়েছেন এই তরুণ ক্রিকেটার অর্শদ্বীপ সিং। তাঁকে নিয়েই ভারতী দলের ভাবা উচিত্ বলেও মনে করেন তিনি। এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে সঞ্জয় মঞ্জেরেক জানিয়েছেন, ভারতীয় দল এখনও ভুবনেশ্বর কুমারের ওপর ভরসা রাখার কথা ভাবলেও, এই দুই বোলারার মধ্যে যদি তুলনা হয়, তবে আমার মতে অনেকটাই এগিয়ে রয়েছেন অর্শদ্বীপ সিং। অন্তত আমার মতে ভারতীয় দলের প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিতে পারবেন তিনি। কারণ এদিনের ম্যাচ শেষে সূর্যকুমার যাদব এই একটিমাত্র বোলারের বিরুদ্ধেই বড় শট খেলতে পারেননি।

এবারের আইপিএলে শুরু থেকেই ভাল পারফরম্যান্স প্রদর্শন করছেন আর্শদ্বীপ সিং। ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন এই তরুণ বোলার। এখন শুধুই ভারতীয় দলের ছাড়পত্র পান কিনা সেটাই দেখার।

close whatsapp