বিরাট কোহলির শট নির্বাচন দেখে অসন্তুষ্ট গৌতম গম্ভীর

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Instagram)

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কহলির ব্যাটে ৩৫ রান এসেছে ঠিকই। কিন্তু সেই পারফরম্যান্স দেখে যে সকলেি খুব একটা খুশি হয়েছেন তেমনটা নয়। এশিয়া কাপের শুরুতেই বিরাট কোহলির পারপরম্যান্স নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর সেখানেই বিরাট কোহলির আউট হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সেই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কোহলির সেই শট নির্বাচন নিয়েই প্রশ্ন তুলতে ছাড়েননি তিনি। গৌতম গম্ভীরের মতে সেই সময় বিরাট কোহলির এই শট খেলা নাকি একেবারেই যুক্তি সঙ্গত ছিল না।

ইংল্যান্ড সফরের পরই ভারতীয় শিবির থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সকলে খেললেও, সেই সিরিজে বিরাট কোহলিকে বিশ্রামই দেওয়া হয়েছিল। একেবারে এসিয়া কাপের মঞ্চেই প্রত্যাবর্তন হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়কের। সেই ম্যাচেও যে বিরাট কোহলি বড় রান পেয়েছিলেন তেমনটা নয়। বরং শুরুর দিকে কিন্তু বেশ নরবরেই ছিলেন তিনি। বাবর আজম তাঁর ক্যাচ না ফস্কালেও, বিরাট কোহলিকেও এদিন শূন্য রানেই সাজঘরে ফিরতে হত।

মহম্মদ নওয়াজের বলে ৩৫ রানেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি

যদিও সেই পরিস্থিতি থেকে রোহিত শর্মার সঙ্গে ধীরে ধীরে বিল্ডআপ গেম শুরু করেছিলেন বিরাট কোহলি। তাদের পার্টনারশিপও গড়ে উঠছিল ধীরে ধীরে। কিন্তু এরপরই ছন্দপতন। রোহিত শর্মা ক্যাচ আউট হওয়ার পরের বলেই সাজঘরের রাস্তা ধরেন বিরাট কোহলিও।  মহম্মদ নওাজের বলেই বাউন্ডারি লাইনের বেশ খানিকটা আগে ক্যাচ আউট হন বিরাট কোহলিও। আর সেটা দেখেই খানিকটা অসন্তুষ্ট গৌতম গম্ভীর। সেই পরিস্থিতিতে বিরাট কোহলির এমন শট নির্বাচন একেবারেই ভুল ছিল বলে মনে করছেন তিনি।

গৌতম গম্ভীর জানিয়েছেন, “এটা টি টোয়েন্টি ক্রিকেট। এখানে যেমন তাড়াতাড়ি ভাবতে হয় তেমনভাবেই কাজও করতে হয়। কিন্তু  তাঁর এই শটটা খুবই হতাশাজনক ছিল। সত্যি কথা বলতে এটা কোনও শটই ছিল না। যদি তুমি ছয় মারার লক্ষ্যে এগোয় এবং সেখানে আউট হয়ও তবে সেটা কোনও বড় সমস্যা নয়, কারণ তুমি বড় শট খেলার চেষ্টা করেছিলে। এখানে তিনি না ছয় মারার চেষ্টা করেছেন না কোনওরকম গ্যাপ শট খেলার চেষ্টা। এটা কোনও শটই নয়, সেজন্য হয়ত তিনিও বেশ হতাশ হয়ে থাকবেন”।

৩৫ রানের মাথাতেই বিরাট কোহলি ক্যাচ তোলেন। বাউন্ডারি লাইন পর্যন্ত সেই বল পৌঁছনোর বহু আগেই ফিল্ডারের তালুবন্দী হয়। আর বিরাটের মতো একজন ক্রিকেটারের এন শট খেলা দেখেই অসন্তুষ্ট গৌতম গম্ভীর। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জিততে খুব একটা অসুবিধা হয়নি। কারণ  হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ পারফরম্যান্স ভারতকে জয়ের মুখ দেখায়।

কিন্তু বিরাট কোহলিকে নিয়ে এখনই সমস্ত চিন্তার অবসান হচ্ছে না। তিনি ৩৫ রান পেলেও, সেই ইনিংসও কিন্তু টি টোয়েন্টির মতো ছিল না। যদিও এশিয়া কাপে এখনও বেশ কয়েকটা ম্যাচ বাকি রয়েছে। বিরাট কোহলি ফের ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp