এনসিএ-তে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস শুরু লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের

KL Rahul & Shreyas Iyer
KL Rahul & Shreyas Iyer. ( Image Source: Rishabh Pant )

এশিয়া কাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই ভারতীয় শিবিরের জন্য স্বস্তির আবহ এনে দিলেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। তাদের সুস্থ হয়ে ওঠার কথাটা কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু এই দুই ক্রিকেটার কতটা সুস্থ রয়েছেবন তানিয়ে এরটা জল্পনা চলছে। বিশেষ করে তাদের ম্যাচ ফিটনেস নিয়েই চলছিল নানান হিসাব নিকাশ। অবশেষে খানিকটা হলেও স্বস্তি ভারতীয় শিবিরের অন্দরে। সোমবার থেকে এনসিএকে ম্যাচ প্র্যাকটিসে নেমে পড়লেন  ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার। এনসিএতে প্র্যাকটিস ম্যাচেই নামলেন তাারা।

আইপিএলের মাঝপথেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন লোকেশ রাহুল। আর তাতেই দেখা দিয়েছিল সমস্যা। কুঁচকিতে চোট পেয়েই আইপিএলের সময় ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর থেকে আর মাঠে নামতে পারেননি লোকেশ রাহুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে  ওয়েস্ট ইন্ডিজ সফর। তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ভারতীয় দলকে। যদিও লোকেশ রাহুলের এনসিএতে রিহ্যাব শুরু করার সময় থেকেই শুরু হয়েছিল তাঁর দলে ফেরার জল্পনা।

চোটের জন্য প্রায় তিন মাস মাঠের বাইরে রয়েছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার

রিহ্যাব শুরু হওয়ার কয়েকদিন পর তেকেই এনসিএ-তে নেট প্রস্তুতিতে নেমে পড়েছিলেন তিনি। কয়েকদিন আগে লোকেশ রাহুলকে উইকেট কিপিংয়ের প্রস্তুতিও করতে দেখা গিয়েছিল। সেই থেকেই এই তারকা ক্রিকেটারের দেশের জার্সিতে শীঘ্রই ফেরা নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল।  সেই সময়ই শোনা গিয়েছিল এবারের এশিয়া কাপেই নাকি ভারতীয় দলে ফিরতে চলেছেন তিনি। যদিও শ্রেয়স আইয়ারের সুস্থতা নিয়ে অনিশ্চয়তা কাটছিল না কোনও মতেই। কিন্তু সোমবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরই ভারতীয় ক্রিকেট মহলে যে স্বস্তির আবহ তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এনসিএ-তে একসঙ্গেই প্রস্তুতি ম্যাচে নেমে পড়েছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। দেশের জার্সিতে ফেরার আগে ম্যাচ সিচুয়েশন প্রস্তুতির দিকেই এখন নজর সকলের। সোমবার থেকেই সেই কাজে নেমে পড়েছেন ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।  এনসিএ-তে প্রস্তুতি ম্যাচে নেমেছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারপ। সেখানেই তাদের ম্যাচ ফিটনেসের দিকে নজর রেখেছেন সকলে। এরপরই তারা এশিয়া কাপের দলে ফিরতে পারবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এবার বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টের সময়ই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন  শ্রেয়স আইয়ার। আইপিএলের মঞ্চেও নামতে পারেননি তিনি। সেই সময়ই অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়স আইয়ারের। এবারের এশিয়া কাপের মঞ্চেও এখনও পর্যন্ত শ্রেয়স আইয়ারের ফেরা নিয়ে নিশ্চয়তা নেই। যদিও হাতে কয়েকটি দিন রয়েছে। আগামী ২৩ অগস্ট ভারতীয় দলের ক্রিকেটাররা এনসিএ-তে যোগ দেবেন। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

close whatsapp