মিডল ওভারে বোলারদের পারফরম্যান্স হতাশার সুর রোহিত শর্মার গলায়
আপডেট করা - Dec 7, 2022 9:29 pm

গত ম্যাচেও বোলাররা শুরুটা ভাল করলেও শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ হারতে হয়েছিল ভারতীয় দলকে। মেহিদী হাসানের সেই পারফর্ম্যান্সটাই শেষ করে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। এদিনও বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে শুরুটা বেশ ভালভাবেই করেছিল ভারতীয় দল। কিন্তু মিডল ওাভার থেকেই যেন বদলে গিয়েছিল গোটা চিত্রটা। ম্যাচ হারের পর রোহিত শর্মার মুখেও সেই একই কথা। একসময় বাংলাদেশের রান চিল ৬ উইকেটে ৬৯। সেখান থেকে ২৭১ রানে পৌঁছে যাওয়াটাই ভারতকে যে চাপে ফেলে দিয়েছিল , তা কার্যত রোেহিত শর্মার ইঙ্গিতেই ছিল স্পষ্ট।
প্রথম ম্যাচে ২০০ রানের গন্ডী টরকাতে পারেনি ভারতীয় দল। যদিও বোলাররা একটা ল়াই চালিয়েছিল। কিন্তু সেই মেহিদী হাসানের ইনিংসটাই ভারতীয় দলকে শেষ করে দিয়েছিল। এদিনও ভারতের সামনে ছিল অনেক সুযোগ। কিন্তু পারেনি তারা। বাংলাদেশের ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে ভারতীয় বোলাররা শুরুটা বেশ ভালভাবেই করেছিল। ৬৯ রানের মধ্যে বাংলাদেশের ৬ উইকেট তুলেও নিেয়েছিল তারা। কিন্তু সেই মেহিদী হাসান ও মাহমুদুল্লাহ-র পার্টনারশিপটাই সমস্ত হিসাব বদলে দিয়েছিল।
শেষ মুহূর্তে রোহিত শর্মার লড়াইয়েও এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় দল
৬৯ রানে ৬ উইকেট থেকে বাংলাদেশ যখন থেমেছিল, সেই সময় তাদের রান ২৭১। ভারতের সামনে ছিল সেতখন ২৭২ রনের লক্ষ্য। মিডল োবার থেকে শেষপর্যন্ত বোলারদের ব্যর্থতাটাই যে ভারতীয় দলের হারের পিছনে অন্যতম কারণ তা রোহিত শর্মার কতাতেই স্পষ্ট। সেইসঙ্গে মেহিদী হাসান ও মাহমুদুল্লাহ-র পার্টনারশিপটাই যে ম্যাচের অন্যত টার্নিং পয়েন্ট সেটাও মেনে নিয়েছেন রোহিত শর্মা।
ম্যাচ শেষে এই প্রসঙ্গেই রোহিত শর্মা জানিয়েছেন, “যখন কোনও ম্যাচ হেরে যায় কেউ সেখানে পজিটিভ থেকে নেগেটিভ অনেককিছুই থাকে। একসময় ৬ উইকেটে ৬৯ থেকে বাংলাদেশের ২৭০ রানে পৌঁছে যাওয়াটা সত্যিই অন্যরকম। আমাদের বোলারদের থেকে সেইরকম প্রভাব সেই মুহর্তে লক্ষ্য করা যায়নি। আমরা শুরুটা ভালভাবেই করেছিলাম। কিন্তু মিডল ওভার ও শেষের দিকটাই সমস্ত হিসাব বদলে দিয়েছিল এদিন, এটাই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। গত ম্যাচেও তেমনটাই হয়েছিল”।
একইসঙ্গে ভারতীয় দল বাংলাদেশের মতো ভাল পার্টনারশিপও গড়ে তুলতে পারেনি। এদিন মাহমুদুল্লাহ ও মেহিদী হাসান ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল। তেমনই কোনও পার্টনারশিপ এদিন গড়ে তুলতে পারেনি ভারতীয় দলের ব্যাটাররা। বড় পার্টনারশিপ দড়ে তুলতে না পারাটাও যে ভারতীয় দলের হারের পিছনে অন্যতম একটা কারণ তাও মানতে কোনওরকম দ্বিধা করেননি রোহিত শর্মা।