বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলার ইঙ্গিত লোকেশ রহুলের
আপডেট করা - Dec 13, 2022 2:35 pm

সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে যোগ্যতা অর্জন করাই এখন ভারতীয় দলের প্রধান লক্ষ্য। আর সেই পথে এগোতে বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ জয় যে ভারতীয়দলের কাছে অত্যন্ত দুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই নিজেদের পরিকল্পনা কার্.ত স্পষ্ট করে দিয়েছেন লোকেশ রাহুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য আগ্রাসী ক্রিকেট খেলার কথাই লোকেশ রাহুলের মুখে।
আঙুলে চোট পেয়ে এদিনেরপ সিরিজ চলাকালীনই ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেই চোটের জন্যই প্রথম টেস্েও নামতে পারবেন না তিনি। সেই জায়গায় ভারকতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এই মুহরতে বাংলাদেশের বিরুদ্ধে নে্ামার আগে দলের বোলিং লাইনআপ বেছে নেওয়াই রাহুল দ্রাবিড়ের কাছে প্রধান চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতেই নিজের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন স্ট্যান্ডবাই অধিনায়ক লোকেশ রাহুল।
বুধবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারতীয় দল
বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল। টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে তারা। সেখানেই বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলার কথাই শোনাযাচ্ছে লোকেশ রাহুলের মুখে। টেস্ট বিশ্ব চ্যাম্পিনশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের পথে কোন জায়গায় দাগের দল দাঁড়িয়ে রয়েছে সেই সম্বন্ধে একেবারে অবগত রয়েছেন লোকেশ রাহুল। আগামী দিন কেমনবাবে তাদেরক এগোতে হবে তাও কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এবার শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছে ভারতীয় দল।
এই প্রসঙ্গেই লোকেশ রাহুল জানিয়েছেন, “সামনেই রেয়েছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানে যোগ্যতা নির্ণয় করতে হবে আমাদরকে আগ্রাসী ক্রিকেটই খেলতে হবে। আাদের দল এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা সম্বন্ধে আমরা অএবগত রয়েছি এবং কী করতে হবে আমাদের সেই সম্বন্ধেও যথেষ্ট ওয়াকিবহাল রয়েছি আমরা। প্রতিদিন প্রতিটা মুহূর্তেই নিজের পারফম্যান্স নিয়ে চছে আলোচনা এবং নিজেদের সেরাটা দিতে কী করতে হবে তা নিয়েও চলছে নানান আলোচনা”।
এই বছর বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল পরের বছরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনের লক্ষ্যে বাংলাদেশের বিরুদ্ধে এই দুটো টেস্ট জয় ভারতের কাছে অত্যন্কত গুরুত্বপূর্ণ। সেজন্যই তো প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখছেন রাহুল দ্রাবিড়ও।