কীভাবে এতো শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে তুলল রাজস্থান, জানালেন দলের চেয়ারম্যান রঞ্জিত বরঠাকুর

আইপিএল মেগা নিলামে দল গঠনের সময় প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা বললেন বরঠাকুর

Rajasthan Royals vs Kolkata Knight Riders
Rajasthan Royals. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২ মেগা নিলামে খেলোয়াড়দের কেনার জন্য রাজস্থান রয়্যালস (আরআর) ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মূলত যিনি বিডিং করহিলেন তিনি হলেন চেয়ারম্যান রঞ্জিত বরঠাকুর। নিলামে রয়্যালস কিছু চমকপ্রদ কেনাকাটা করেছিল। দুই দিনব্যাপী নিলাম শেষে তাদের স্কোয়াড দেখে প্রধানত যে দিকটি নজরে পড়েছিল তা ছিল তাদের বোলিং আক্রমণ।

আরআর ট্রেন্ট বোল্ট এবং প্রসিধ কৃষ্ণের মতো পেসারদের জন্য বিডিং জিতেছিল এবং অবিশ্বাস্যভাবে যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো আইপিএলের সেরা দুই ভারতীয় স্পিনারকে কিনতে পেরেছিল। বোলিং আক্রমণ রয়্যালসকে বেশ কয়েকটি ম্যাচ জিততে সাহায্য করেছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। 

স্নাইডার ইলেক্ট্রিকের সাথে অংশীদারিত্বে রয়্যালস দ্বারা আয়োজিত একটি সংবাদ সম্মেলনে স্পোর্টসকীড়ার প্রশ্নের উত্তরে, তাদের বোলিং আক্রমণ সম্পর্কে বরঠাকুর বলেছেন, “হ্যাঁ, এটা পূর্বপরিকল্পিত। আমরা ভাগ্যবান যে সেই খেলোয়াড়দের তাদের আগের ফ্র্যাঞ্চাইজিগুলি ধরে রাখেনি। আমরা সঠিক কৌশল অবলম্বন করেছি এবং সঠিক খেলোয়াড় পেয়েছি এবং এটাই আমাদের বোলিংকে শক্তিশালী করেছে।”

বোলিংই ম্যাচ জেতাতে পারে, বলেছেন রয়্যালস চেয়ারম্যান রঞ্জিত বরঠাকুর

মেগা নিলাম থেকে খেলোয়াড়দের বাছাই করার সময় রাজস্থান এই বছর ভিন্ন কী করেছে তাও বরঠাকুর জানিয়েছেন। একজন খেলোয়াড়কে আরও ভালোভাবে বিশ্লেষণ করার একটি হাতিয়ার হিসাবে ডেটা ব্যবহার করার গুরুত্বের উপর জোর দেন তিনি।

তিনি আরও বলেছেন যে এই বিশ্লেষণটি রয়্যালস এবং অন্যান্য দলগুলিকে বুঝতে সাহায্য করেছে যে বোলিংই ম্যাচ জেতাতে পারে এবং এই জন্যই তারা একটি শক্তিশালী বোলিং আক্রমণ গঠনের দিকে মনোনিবেশ করেছে। তিনি বলে, “আমরা চেন্নাইয়ের কদম্বা নামে একটি সংস্থার মাধ্যমে বিশ্লেষণ করেছি। এই বছর, আমরা আমাদের বিশ্লেষণে যোগ করেছি, এনবিএ উদাহরণ ব্যবহার করেছি এবং একটি পদ্ধতি তৈরি করতে সক্ষম হয়েছি। নিশ্চিতভাবে, কেউ আপনার জয়ের নিশ্চয়তা দিতে পারে না।”

“কিন্তু কঠিন মুহূর্তগুলি সম্পর্কে কী? প্রায় ৪-৫ বছর আগে পর্যন্ত সবাই ভেবেছিল যে ব্যাটিংই গুরুত্বপূর্ণ। তবে আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিও বুঝতে পেরেছে যে আপনার একটি ভাল বোলিং আক্রমণও দরকার,” যোগ করেছেন বরঠাকুর। 

রাজস্থান প্রথমে ব্যাট করে কিছু ম্যাচে কম স্কোর করলেও সেই সব ম্যাচ তাদের বোলাররা উতরে দিয়েছে। উল্লেখ্য, আরআরের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এই মুহূর্তে ২২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলে রেখেছেন। 

close whatsapp