না থেকেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ
আপডেট করা - Apr 1, 2023 8:30 pm

গুরুতর চোটের জন্য দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে নেই ঋষভ পন্থ। সশরীরে তিনি নেই ঠিকই, কিন্তু দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সবসময়ই রয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে ঋষভ পন্থের জার্সি। এই তরুণ ক্রিকেটারের প্রতি নিজেদের সমর্থণ এবং ভালবাসা প্রকাশ এমনভাবেই করল দিল্লি ক্যাপিটালস শিবির। গুরুতর চোটের জন্য আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। কিন্তু তাঁর দল সবসময়ই ঋষভ পন্থের পাশেই রয়েছে। দিল্লি ক্যাপিটালসের ডাগআউটেই রয়েছেন ঋষভ পন্থের ১৭ নম্বর জার্সি।
গতবার দিল্লি ক্যাপিটালস শিবিরের অধিনায়কের দায়িত্বে ছিলেন ঋষভ পন্থ। যদিও সেভাবে তিনি পারপরম্যান্স দেখাতে পারেননি। কিন্তু ভারতীয় দলের হয়ে বিভিন্ন পরিস্থিতিতেই সফল হতে দেখা গিয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। সেই তারকা ক্রিকেটারেরে এবারের আইপিএল না থাকাটা যে কেউই মানতে পারছে না তা বলাই বাহুল্য। তাঁর পাশে তাকার বার্তাতেই এক অভিনবত্বের ছোঁয়া দিল্লি ক্যাপিটালস শিবিরে। ম্যাচের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে ঋষভ পন্থের জার্সি। গোটা আইপিএলেই এমনভাবে তাঁকে নিেজেদের সঙ্গে রাখবে দিল্লি।
দূর্ঘটনায় গুরুতর চোট পেয়ে আইপিএলের মঞ্চে নেই ঋষভ পন্থ
ঋষভ পন্থের মতো ক্রিকেটারের দলে না থাকাটা যে দিল্লি ক্যাপিটালস শিবিরের কাছে একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা রিকি পন্টিং তেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছিল। চোট তাকলেও ঋষভ পন্থকে এবারক দিল্লির শিবিরে নিয়ে আসার কতা পর্যন্ত শোনা গিয়েছিল এই রিকি পন্টিংয়ের মুখে। সশরীরে ঋষভ পন্থে নিয়ে আসা হয়ত সম্ভব হয়নি ঠিকই, কিন্তু তাঁরক জার্সি এখন দিল্লি ক্যাপিটালসে শিবিরের নিত্য সঙ্গী।
গতবছরের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর সেই দূর্ঘটনাতেই গুরুতর চোটও পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই থেকেই তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অস্বস্তির আবহ দেখা গিয়েছিল। দেহরাদুনের এক হাসপাাতালেই প্রাথমিুকভাবে ভরক্তি করা হয়েছিল ঋষভ পন্থকে। গুরুতর যখম পেয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার। যদিও এরপরই বোর্ডের তরফে তাঁকে সেই হাসপাতাল থেকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
সেখানেই ঋষভ পন্থের অস্ত্রোপচারও হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত ক্রাচের ভরসাতেই হাঁটতে হচ্ছে ঋষভ পন্থকে। তাঁর জায়গায় এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি সঙ্গে না থাকলেও, দিল্লি শিবিরে যে ঋষভ পন্থ সবসময়ই রয়েছেন, সেই বার্তাই দিল তারা।