ফ্রি হিটের বল স্টাম্পে লাগার পরে ডেড বল হয় না, সাফ জানিয়ে দিলেন বিশ্বসেরা আম্পায়ার সাইমন টফেল

শেষ বলে একটি রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে ভারতীয় দল

Simon Taufel
Simon Taufel. (Photo by Graham Crouch-ICC/ICC via Getty Images)

ক্রিকেট মাঠের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টফেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ রবিবার (২৩শে অক্টোবর) ভারত-পাকিস্তান ম্যাচের শেষ ওভারে ঘটে যাওয়া বিরল ঘটনার বিষয়ে মতামত দিয়েছেন। ম্যাচের শেষ ওভারে মহম্মদ নাওয়াজের কোমর-সমান উচ্চতার একটি ডেলিভারিকে বিরাট কোহলি ছক্কা হাঁকান এবং সেটি নো-বল হিসেবে বিবেচিত হয়।

ডান-হাতি ব্যাটার পরবর্তী ফ্রি-হিটে বোল্ড হন কিন্তু বলটি স্টাম্পে আঘাত করার পর বিচ্যুত হয়ে থার্ড ম্যান অঞ্চলের দিকে চলে যায় যার ফলে কোহলি ও দীনেশ কার্তিক তিন রান দৌড়নোর জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন। অনেকের মতে বল স্টাম্পে লাগার পরেই ডেলিভারিটি ডেড বল হয়ে গিয়েছিল।

সেই ডেলিভারিতে আম্পায়ার বাই রানের সংকেত দেওয়ায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম খুশি ছিলেন না এবং সমর্থকদের মধ্যেও এই নিয়ে অনেক বিভ্রান্তি ছিল। সেই তিন রান গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছিল এবং সমীকরণ নেমে আসে ২ বলে ২ রানে। এরপর দীনেশ কার্তিক আউট হলেও একটি ওয়াইডের পরে রবিচন্দ্রন অশ্বিন মিড অফের উপর দিয়ে শট মেরে এক রান নেওয়ায় মেন ইন ব্লু জয় নিশ্চিত করে। যদিও, ডেড বল বিতর্ক একটি আলোচনার বিষয় হয়ে ওঠায় প্রাক্তন এলিট আম্পায়ার টফেল তাঁর মতামত জানিয়েছেন।

স্টাম্পে আঘাত করার পর বল ডেড নয়: সাইমন টফেল

টফেল উল্লেখ করেছেন যে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজক ম্যাচের পরে অনেক ক্রিকেটপ্রেমী তাঁকে ফ্রি-হিট পরবর্তী ঘটনার ব্যাখ্যা করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বলেছেন যে আম্পায়াররা বাই রানের সংকেত দেওয়ার ক্ষেত্রে ঠিক ছিলেন এবং জানিয়েছেন যে সেটি ডেড বল ছিল না।

“গত রাতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনাপূর্ণ ক্লাইম্যাক্সে কোহলিকে ফ্রি হিটে বোল্ড করার পর ভারত যে বাই রান পেয়েছিল তা ব্যাখ্যা করার জন্য অনেকেই আমাকে কাছে জিজ্ঞাসা করেছিল,” টফেল লিখেছেন।

“বল স্টাম্পে আঘাত করে থার্ড ম্যানে যাওয়ার পরে খন ব্যাটাররা তিন রান নেয়, তখন আম্পায়ার বাইয়ের সংকেত দেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি ফ্রি হিটের ক্ষেত্রে, স্ট্রাইকারকে আউট করা যাবে না এবং তাই স্টাম্পে আঘাত করার পর বল ডেড নয় – বলটি এখনও খেলার মধ্যে রয়েছে এবং বাইয়ের আইনের অধীনে সমস্ত শর্ত সন্তুষ্ট করছে,” তিনি যোগ করেছেন।

close whatsapp