অস্ট্রেলিয়ার মাটিতে শাহিন ও নাসিম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, মনে করছেন জয়বর্দনে

Mahela Jayawardene
Mahela Jayawardene. (Photo Source: Twitter/Mumbai Indians)

অক্টোবরেেই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। হাতে রয়েছে আর মাত্র ৬ দিন সময়। শেষ মুহর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দলই। একদিকে ভারতীয় দল যঘন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের শেষ প্রস্তুতি দেখে নিচ্ছে। ঠিক সেই সময়ই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমেছে পাকিস্তান। গত মঙ্গলবার থেকেই শুরু হয়েগিয়েছে সেই সিরিজ। সেই সময়ই পাকিস্তানের দুই বোলারকে নিয়ে আশার সুর শোনা গেল প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মহেলা জয়বর্দনের মুখে।

এবারের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। আর অস্ট্রেলিয়ার পিচ যে সব সময়ই বেসারদের জন্য স্বর্গরাজ্য তাা বলার অপেক্ষা রাখে না। সেখানেই  াহিন আফ্রিদি ও নাসিম শাহ যে পাকিস্তানের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে তা নিয়েকোনও সন্দেহ নেই প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মহেলা জয়বর্দনের। এই মুহূর্তে শাহীন আফ্রিদি পাকিস্তানের হয়ে মাঠে না নামলেও, বিশ্বকাপে পাকিস্তান শিবিরে রয়েছেন শাহিন আফ্রিদি। অন্যদিকে নাসিম শাহও রয়েছেন দুর্ধর্ষ ফর্মে।

এশিয়া কাপে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন নাসিম শাহ

এই মুহূর্তে পাকিস্তানের সেরা বোলার শাহিন আফ্রিদি। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ সিরিজে নামার আগেই পায়ের চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই কারণে এশিয়া কাপেও নামতে পারেননি শাহিন আফ্রিদি। বেশ কয়েকদিন আগেই লন্ডনে তাঁর অস্ত্রোপচার হয়েছে।ধাীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন শাহীন আফ্রিদি। অন্যদিকে এবারের এশিয়া কাপে নাসিম শাহও দুর্ধর্ষ পারফরম্যাম্স দেখি্য়েথেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিন্তু সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যে এই দুই ক্রিকেটারই পাকিস্তানের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে তা নিয়ে কোনও সন্দেহ নেই মহেলা জয়বর্দনের। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “অস্ট্রেলিয়ার সেই পরিবেশে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ কিন্তু পাকিস্তানের ইন্যতম সেরা অস্ত্র হয়ে উঠতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে তারা যদি নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখায় তবে অনেক দলের ওপেনারদের কাছেই তা কিন্তু দুঃস্বপ্ন হয়ে উঠতে চলেছে”।

এবারের এশিয়া কাপে শাহিন আফ্রিদি ছিলেন না ঠিকই, কিন্তু সেই জায়গায় পাকিস্তান শিবিরে শিবিরে নাসিম শাহ।ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন তিনি। একের পর এক তারকা ব্যাটারদের সাজঘরের রাস্তা এবার দেখিয়েদিয়েছেন নাসিম শাহ। শুধু তাই নয় আফানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে পরপর দুই বলে দুটো ছয় কিন্তু সকলকে চমকেই দিয়েছিল। এই নাসিম শাহের সঙ্গে শাহিনের জুটি যে বিশ্বকাপে অনেককেই সমস্যায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp