শেষ হইয়াও হইলনা শেষ, ফিনিশারের ভূমিকায় সেই ধোনিই

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

আবারও সেই ফিনিশার ধোনিই। তিনি শেষপর্যন্ত মাঠে থাকলে যে এখনও যেকোনও অসম্ভব সম্ভব হতে পারে, তা যেন গোটা বিশ্বকে ফের জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের জিততে দরকার তখন ১৭ রান। বোলিংয়ে অন্যতম চর্চিত বোলার জয়দেব উনাদকাট। কিন্তু বিশ্বের সেরা ফিনিশার যখন করিজে রয়েছেন, তখন তাঁকে আটকানো একেবারেই অসম্ভব। শেষ ৬ বলেই একা হাতে চেন্নাইকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন ক্যাপ্টেন কুল। অবশ্যই চেন্নাইয়ের জয়েরক প্রথম রাস্তাটা গড়ে দিয়েছিলেন তরুণ মুকেশ কুমার। মুম্বইয়ের ইন্ডিয়ান্সের জয়ের প্রতীক্ষাটা রয়েই গেল। ৩ উইকেটে জিতল চেন্নাই সুপার কিংস।

আইপিএলের এল ক্লাসিকো বলা হয় চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচকে। সেই মঞ্চে যেমন সকলে দুই পেসারের লড়াই দেখলেন, তেমনই গোটা বিশ্ব ফের একবার দেখল ফিনিসার মহেন্দ্র সিং ধোনিকেও। অধিনায়কত্ব ছেড়েছেন। ভারতীয় দলকেও বিদয় জানিয়েছেন। সমস্ত দায়িত্ব থেকেই ধীরে ধীরে অব্যহতি নিয়েছেন। ফিনিশার হিসাবে অনেকের কথাই এখন শোনাযাচ্ছে। কিন্তু ধোনিই যে এখনও সেরা ফিনিশার, তা আবাকও জানান দিলে তিনি। তাঁর হাতেই জয় পেল চেন্নাই।

আইপিএলের মঞ্চে আবারও সেই ফিনিশারের ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি

এদিন ডি ওয়াই পটেল স্টেডিয়ামের পিচে আগুন ঝড়িয়েছেন দুজনই। মুম্বইয়ের ব্যাটিংয়ের সময় মুকেশ চৌধুরী। আর চেন্নাই ব্যাটংয়ের সময় ড্যানিয়েল স্যামস। কিন্তু এদিন ম্যাচের আসল ক্লাইম্যাক্সটা অপেক্ষা করছিল শেষ ওভারেই। মুুকেশ চৌধুরী রাস্তাটা গড়ে দিয়েছিলেন ঠিকই। কিন্তু দলের তাবড় তাবড় ব্যাটাররা কিন্তু ব্যর্থ হয়ে একসময় দলকে খাদের কিনারাতেই ঠেলে দিয়েছিলেন। সেই থেকেই ধোনির লড়াই শুরু। বয়সটা যে সত্যিই তাঁর কাছে সংখ্যা মা্ত্র বুঝিয়ে দিলেন তিনি। ড্যানিয়েল স্যামসের সমস্ত টেষ্টা ব্যর্থ করে ম্যাচের শেষে নায়ক সেই ধোনিই।

চেন্নাইয়ের হয়ে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন মুকেশ চৌধুরী

টস জিতে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দেন চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাদেজা। আর শুরু থেকেই ডি ওয়াই পটেলের বাইশগজে ছিল মুকেশ চৌধুরীর দাপট। মুম্বই ইন্ডিয়ান্সের বড় রানের স্বপ্নটা প্রথম ওভারেই শেষ করে দিয়েছিলেন তরুণ মুকেশ চৌধুরী। প্রথম ইনিংসেই তাঁর শিকার রোহিত শর্মা এবং ইশান কিষাণ। ২ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে তখনই মুম্বই ইন্ডিয়ান্সকে টাপে ফেলে দিয়েছিলেন মুকেশ। রোহিত এবং ইশান দুজনেই সাজঘরে ফেরেন  ০ রানে। চেন্নাইয়ের জয়ের রাস্তাটা বোধহয় তখনই প্রস্তুত হয়ে গিয়েছিল।

ডেওয়াল্ড ব্রেভিসও এদিন ৪ রানেই সাজঘরে ফেরেন। আবারও সেই দলকে বাঁচানোর দায়িত্বটা সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার কাঁধে। তাদের পার্টনারশিপটা খানিকটা স্বস্তি এনে দলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। ২১ল বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন সূর্যকুমার। পোলার্ডও ব্যাট হাতে বেশীক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেননি। একটাসময় মুম্বইয়ের ১০০ রান করাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকেই তরুণ তিলক বর্মা দলকে টেনে নিয়ে যেতে শুরু করেন। আর তাঁর অপরাজিত ৫১ রানের সৌজন্যেই শেষপর্যন্ত এওকটা ভদ্রস্থ স্কোর করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। ৭ উইকেটে ১৫৫ রান করে মুম্বই।

আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখানো ছাড়া তখন আর কোনও উপায় নেই রোহিত শর্মাদের সামনে। অন্যদিকে চেন্নাইয়ের সামনে তখন দ্বিতীয় জয়ের হাতছানি। তাদের সামনে কম রানের লক্ষ্য। এমন পরিস্থিতিতে দুর্ধর্ষ বোলিংই করতে হবে মুম্বইকে। আর সকলের চোখ তখন সেই জসপ্রীত বুমরার দিকেই। কিন্তু তাঁর মঞ্চে এদিন জ্বলে উঠলেন ড্যানিয়েল স্যামস। একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। শুরুতেই রুতুরাজ এরপর স্যান্টনারকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি।

আইপিএলের মঞ্চে টানা ৭ ম্যাচ হারের রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স

মাঝে অবশ্য রবিন উথাপ্পা এবং অম্বাতি রায়াডু একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। কিন্তু দলের জয়টা নিশ্চিত করে দিয়ে যেতে পরেননি। আর রবীন্দ্র জাদেজা য়খ ফেরেন তখন চেন্নাইয়ের রান ৬ উইকেটে ১০৬। সেই থেকেই ক্রিজে লড়াইটা শুরু মহেন্দ্র সিং ধোনির। ডোয়েন প্রিটোরিয়াসের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে রান এগিয়ে নিয়ে যান তিনি। কিন্তু প্রিটোরিয়াস যখন ফেরেন তখন রান ১৩৯।

চেন্নাই সুপার কিংসকে জিততে হলে তখন শেষ ওভারে ১৭ রান করতে হবে। সেই সময়ই বোলিংয়ে উনাদকাট। ব্যাট হাতে ক্রিজে ধোনি। ডি ওয়াই পটেল স্টেডিয়ামের দর্শকরা ফের একবার সেই পুরনো ফিনিসার ধোনিকে দেখতে পেল। মাথা ঠান্ডা রেখে উনাদকাটের ওভারে একাই  ম্যাচ শেষ করে দিলেন তিনি। শেষ বলে বকি তখন চার রান। ধোনিকে আটকানোর ক্ষমতা নেই সেই সময় জয়দেব উনাদকাটের। ম্যাচ জিতিয়ে সেই তেনা ভঙ্গিতেই মাঠ ছাড়লেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক।

close whatsapp