বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে একজনকে ওপেনিং পার্টনার হিসেবে বেছে নিতে বলায় দারুণ প্রতিক্রিয়া দেখালেন এলিস পেরি

Ellyse Perry
Ellyse Perry (Image Source: Pankaj Nangia/Getty Images)

ডাব্লুউপিএল ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বড়ো বড়ো ক্রিকেটাররা রয়েছেন। তাদের মধ্যেই একজন হলেন এলিস পেরি। ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমে স্মৃতি মান্ধানার দলের শুরুটা আশানুরূপ হয়নি। প্ৰথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬০ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও কামব্যাক করতে পারনি বেঙ্গালুরু। হারমানপ্রিত কউরের মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ উইকেটে পরাজিত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চলতি ডাব্লুউপিএল মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং এবং বোলিং বিভাগ এখনও খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি। দুটি ম্যাচেই তারা পরপর উইকেট হারিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করতে গিয়ে স্মৃতি মান্ধানার দল ৮ উইকেট হারান। পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পুরো ওভারও খেলতে পারেননি তারা। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮.৪ ওভারে ১৫৫ রানেই অলআউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই ম্যাচেই এরকম হতাশাজনক ব্যাটিং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বেঙ্গালুরুর জন্য।

অন্যদিকে, ব্যাটিংয়ের থেকেও খারাপ অবস্থা হয়েছে বেঙ্গালুরুর বোলিংয়ে। দুটি ম্যাচ মিলিয়ে তারা মাত্র ৩টি উইকেট নিতেই সক্ষম হয়েছেন। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২২৩ রান দিয়ে ২ উইকেট নেন বেঙ্গালুরুর বোলাররা। পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ১ উইকেট হারিয়ে মাত্র ১৪.২ ওভারেই ১৫৬ রানের লক্ষ্যে পৌঁছে যায়। স্মৃতি মান্ধানার দলের বোলিংয়ের অবস্থা যে কতোটা খারাপ সেটা এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে। পরের ম্যাচে ব্যাটিং এবং বোলিং বিভাগে উন্নতি করতে না পারলে ডাব্লুউপিএলে আগে যাওয়ার রাস্তা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য আরো কঠিন হয়ে যাবে।

এখনও ডাব্লুউপিএলে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি এলিস পেরি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি ডাব্লুউপিএলে এখনও অবধি নিজের প্রভাব বিস্তার করতে পারেননি। ব্যাট হাতে তিনি প্রথম ম্যাচে ৩১ রান এবং দ্বিতীয় ম্যাচে ১৩ রান করেন। বল হাতে এখনও কোনো উইকেট পাননি তিনি।

আরসিবির সাথে একটি প্রশ্নোত্তর পর্বে পেরিকে ধোনি এবং কোহলির মধ্যে একজনকে নিজের ওপেনিং পার্টনার হিসেবে বেছে নিতে বলা হয়। এই প্রশ্নের একটি অসাধারণ উত্তর দেন তিনি।

প্রশ্ন: ওপেনিং করার সঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন, কোহলি নাকি ধোনি?

এলিস পেরি: আমি তাদের দুজনকে একসাথে ওপেন করার জন্য বেছে নেব যাতে আমি বাইরে থেকে দেখতে পারি।

close whatsapp