মহিলদের আইপিএল ২০২৩: তারিখ, বেস প্রাইস এবং অন্যান্য বিবরণ

মোট পাঁচটি বিভাগ রাখা হয়েছে বেস প্রাইসের ক্ষেত্রে

Women's T20 Challenge
Women’s T20 Challenge. (Photo Source: IPL/BCCI)

মহিলাদের আইপিএল (ডাব্লুআইপিএল) নিলাম ১১ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। ডাব্লুআইপিএল-এর উদ্বোধনী নিলামে মোট পাঁচটি বিভাগে বেস প্রাইস ভাগ করা হয়েছে – ১০ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিলামের জন্য নাম নথিভুক্ত করার সময়সীমা নির্ধারণ করেছে ২৬শে জানুয়ারি।

ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের শেয়ার করা ‘ভারতীয় খেলোয়াড়দের জন্য গাইডেন্স নোট’ শিরোনামের নথিতে, বেস প্রাইসকে ‘সংরক্ষিত মূল্য’ হিসাবে অভিহিত করা হয়েছে। ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য ৩০ লক্ষ টাকা থেকে বেস প্রাইস শুরু হবে। অধিকন্তু, আনক্যাপড ক্রিকেটারদের জন্য ১০ লক্ষ এবং ২০ লাখ টাকা বেস প্রাইস রাখার দুটি বিকল্প দেওয়া হয়েছে।

নিজ নিজ স্টেট অ্যাসোসিয়েশনের মাধ্যমেই শুধু নাম নথিভুক্ত করতে পারবেন খেলোয়াড়রা

ভারতের সর্বোচ্চ ক্রিকেট বোর্ড খেলোয়াড় নিলামের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে যা নির্দিষ্ট তারিখের আপডেটসহ শীঘ্রই চূড়ান্ত হবে। মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বন্ধ হয়ে গিয়ে এই লিগটি শুরু করা হচ্ছে। মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রাথমিকভাবে ২০১৮ সালে শুরু হয়েছিল দুই দলের মধ্যে। এরপরে ২০১৯ সালে এটি তিন দলের টুর্নামেন্ট হয়, এবং ২০২০ ও ২০২২-এ আরও দুটি সংস্করণ আয়োজিত হয়েছিল।

আরও জানা যাচ্ছে যে নিলামে অংশগ্রহণকারী খেলোয়াড়রা তাদের নিজ নিজ স্টেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরাসরি লিগের জন্য নাম নথিভুক্ত করবেন। কোনো এজেন্ট বা ম্যানেজারের মাধ্যমে তাঁদের নাম নথিভুক্ত হবে না।

“বিসিসিআই শুধুমাত্র রাজ্য অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করবে এবং কোনো সময়েই প্লেয়ার এজেন্ট বা ম্যানেজারদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না। এই শর্ত মেনে চলতে কোনো খেলোয়াড় ব্যর্থতা (যদি না বিসিসিআই তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে অন্য সিদ্ধান্ত না নেয়) হলে নিলাম রেজিস্টার তালিকা থেকে অবিলম্বে খেলোয়াড়ের নাম প্রত্যাহার করা হবে,” নির্দেশে বলা হয়েছে।

ডাব্লুআইপিএল-এর উদ্বোধনী সংস্করণটি মার্চের শুরু থেকে একই মাসের শেষ পর্যন্ত খেলা হবে এবং পুরো ইভেন্টটি মহারাষ্ট্রে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুষদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস প্রতিযোগিতায় একটি দলের মালিক হতে আগ্রহী বলে জানা যাচ্ছে।

close whatsapp