ডাব্লিউপিএল ২০২৩: মান্ধানা, হরমনপ্রীতদের নিলাম করতে দেখা যাবে এই ব্যক্তিত্বকে

শিল্প সংগ্রাহক পরামর্শক হিসেবে কাজ করেন মল্লিকা আডভানি

Smriti Mandhana and Harmanpreet Kaur
Smriti Mandhana and Harmanpreet Kaur. (Photo Source: IPL/BCCI)

মহিলাদের প্রিমিয়ার লিগের (ডাব্লিউপিএল) বহুল প্রতীক্ষিত উদ্বোধনী সংস্করণের আগে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিলামের জন্য একজন মহিলা নিলামকারীকে নিয়োগ করেছে। ১৩ই ফেব্রুয়ারি, সোমবার, দুপুর ২:৩০ থেকে অনুষ্ঠিত হবে নিলাম।

ক্রিকবাজের মতে, আর্ট ইন্ডিয়া কনসালট্যান্ট ফার্মের অংশীদার এবং আধুনিক ও সমসাময়িক ভারতীয় শিল্পের শিল্প সংগ্রাহক পরামর্শক, মুম্বাই-নিবাসী মল্লিকা আডভানি নিলামটি পরিচালনা করবেন। এর আগে, রিচার্ড ম্যাডলি, চারু শর্মা এবং হিউ এডমিডস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের অংশ হয়েছিলেন।

ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য একটি প্রাক-নিলাম সভা ১২ই ফেব্রুয়ারি, রবিবার, রাত ৮টায় বিসিসিআই দ্বারা পরিচালিত হবে। বোর্ড নিশ্চিত করেছে যে নিলাম চলাকালীন প্রতি ঘন্টায় কৌশল বিরতি থাকবে। ফ্র্যাঞ্চাইজিদের নিয়মিত বিরতিতে তাদের কৌশল পর্যালোচনা করার জন্য ১০ মিনিট দেওয়া হবে।

“প্রতিটি সেটের শেষে (নিলামকারীর বিবেচনার ভিত্তিতে) ফ্র্যাঞ্চাইজিদের কৌশলগুলি পুনর্মূল্যায়নের জন্য একটি ছোট বিরতি থাকতে পারে। প্রতিটি বিরতির দৈর্ঘ্য প্রাসঙ্গিক সেটের উপসংহারে নিলামকারী দ্বারা ঘোষণা করা হবে,” ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী বিসিসিআইয়ের নোটে জানানো হয়েছে।

“প্রতিটি বিরতির পর খেলোয়াড় নিলাম পুনরায় শুরু হওয়ার দুই মিনিট আগে একটি সতর্কতা ঘণ্টা বাজবে। প্রতিটি বিরতির পরে খেলোয়াড় নিলাম অবিলম্বে পুনরায় শুরু হবে। খেলোয়াড় নিলাম প্রক্রিয়ার প্রতি ঘন্টায় সর্বনিম্ন ১০ মিনিটের জন্য এই সংক্ষিপ্ত বিরতিগুলি থাকবে বলে প্রতাশা করা হচ্ছে,” বিসিসিআই নোটের শেষে উল্লেখ করা হয়েছে।

১৩ই ফেব্রুয়ারি নিলামের জন্য অন্তর্ভুক্ত ৪০৯ জন খেলোয়াড়

নিলামের জন্য নাম নথিভুক্ত করা ১৫২৫ ক্রিকেটারের তালিকা থেকে মোট ৪০৯ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। ২৪৬ জন ভারতীয় নিলামের অংশ এবং বিদেশী হিসেবে আছেন ১৬৩ জন খেলোয়াড়, যার মধ্যে আটজন খেলোয়াড় সহযোগী দেশগুলির অন্তর্গত।

প্রতিটি দলকে ছয়টি বিদেশী খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাঁদের স্কোয়াডে ন্যূনতম ১৫ জনকে রাখতেই হবে এবং সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় খেলোয়াড় থাকতে পারে। প্রতিযোগিতাটি ৪ঠা মার্চ থেকে ২৬শে মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। কেন্দ্র হিসেবে বাছা হয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামকে।

close whatsapp