“আমি মনে করি রোহিতের সিরিজটা খেলা উচিত ছিল” – আসন্ন টি-২০ সিরিজের দল নির্বাচন নিয়ে অখুশি রুদ্রপ্রতাপ

রোহিত ছাড়া কোহলি, বুমরাহর মতো সিনিয়ররাও এই সিরিজে খেলছেন না

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন হোম টি-২০ সিরিজে অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় পেসার রুদ্রপ্রতাপ সিং। রুদ্রপ্রতাপের মতে, রোহিতের বিরতি নেওয়ার কোনও কারণ ছিল না এবং অধিনায়ক হিসাবে তাঁর খেলা উচিত ছিল।

ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ৩৫ বছর বয়সী। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সময়ও অধিনায়ক ছিলেন তিনি। যদিও, তিনি চোটের কারণে পুরো দক্ষিণ আফ্রিকা সফরে (ডিসেম্বর ২০২১-জানুয়ারি ২০২২) ছিলেন না তিনি এবং তার আগেও মাঝেমধ্যে তাঁকে বিরতি নিতে হয়েছিল।

ইন্ডিয়া টিভির সাথে একটি সাক্ষাৎকারে, রুদ্রপ্রতাপ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি এড়িয়ে যাওয়ার রোহিতের সিদ্ধান্ত সম্পর্কে মতামত দিয়েছেন, “আমি মনে করি তার সিরিজটা খেলা উচিত ছিল। বিশ্রাম নেওয়া বা না নেওয়া তার ব্যক্তিগত ব্যাপার। এটা নির্ভর করে সে কতটা ক্লান্তি অনুভব করছে তার উপর। তবে আমি মনে করি না বিরতির প্রয়োজন ছিল। তার খেলা উচিত ছিল। এটি একটি দীর্ঘ সিরিজ এবং মনে রাখতে হবে সে সে অধিনায়কও।”

রুদ্রপ্রতাপ মনে করেন বিহত বেশ কিছু আইপিএল মরসুম ধরেই রোহিতের ফর্ম অধারাবাহিক

রোহিত সম্প্রতি আইপিএল ২০২২-এ মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর নেতৃত্ব দিয়েছেন। পাঁচবারের চ্যাম্পিয়নরা তাদের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতেছে।

ফ্র্যাঞ্চাইজি তাদের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মরসুম কাটিয়েছিল, এবং এমআই অধিনায়কেরও ব্যাট হাতে খারাপ ফর্ম ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে। তিনি ১৪ ম্যাচে ১৯.১৪ গড়ে ২৬৮ রান করেছেন। একটিও হাফ সেঞ্চুরি না পাওয়া মরসুমে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৪৮।

তারকা ব্যাটারের খারাপ প্রদর্শনের প্রতিফলন করে, আরপি উল্লেখ করেছেন যে ডান-হাতি এই ব্যাটার গত তিন থেকে চারটি সংস্করণে টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক ছিলেন না। তিনি ব্যাখ্যা করেছেন, “আইপিএলে, রোহিত গত কয়েক মরসুমে ৪০০ রান করেনি। আরও অনেকেই আছে যারা ৪০০ রান পেরিয়েছে। টুর্নামেন্টে তার পারফরম্যান্স অধারাবাহিক ছিল তবে সে কিছু ম্যাচে হলেও ম্যাচ জেতানো ইনিংস খেলত। তাই সবাই মনে করেছিল তার ব্যাটিংয়ে স্ফুলিঙ্গ ছিল। সংক্ষিপ্ততম ফরম্যাটে, আপনার ম্যাচ-উইনার দরকার। দু-একটা ম্যাচে খেলে দিলেও দল জিতবে।”

আইপিএল ২০১৯, ২০২০ ও ২০২১ আইপিএলে তাঁর মোট রান যথাক্রমে ৪০৫, ৩৩২ ও ৩৮১।

close whatsapp