আইপিএলে রানে ফিরেছেন বিরাট কোহলি, উচ্ছ্বাসের সুর রবি শাস্ত্রীর গলায়

Virat Kohli and Faf du Plessis
Virat Kohli and Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে আইপিএলের মঞ্চে রানে ফিরেছেন বিরা কোহলি। প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ককে ফের রানে ফিরতে দেখার পরই আপ্লুত রবি শাস্ত্রী। ব্যাট দিয়েই ফের জবাব দিতে শুরু করেছেন তিনি। এমনই একটা ইনিংস দেখার অপেক্ষায় বসেছিলেন খোদ ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বেঙ্গালরুর জয়ের নায়ক বিরাট কোহলি। তারপরই বিরাট বার্তা রবি শাস্ত্রীর। ফের প্রত্যাবর্তনের পথে বিরাট। তাঁর মতে জবাব দেওয়া শুরু করেছেন বিরাট কোহলি।

আইপিএলের মঞ্চে টানা ব্যর্থ। বিরাট কোহলিকে নিয়ে কথাবার্তা বেড়েই চলেছিল ক্রমশ। প্রতিযোগিতার সময় যত এগোচ্ছিল বিরাট কোহলিকে নিয়ে সমালোচনার সুর ততই জোরালো হচ্ছিল সমালোচকদের। বিরাট কোহলি কিন্তু মুখ বন্ধ করে রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন।  ুধু একটা সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই বোধহয় সমস্ত জবাবটা দিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শুরু থেকেই সেদিন ছিলেন বিধ্বংসী মেজাজে। আইপিএলের প্লে অএফের রাস্তা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেখানেই বড়  মঞচের বড় নায়ক হয়ে উঠলেন বিরাট কোহলি। তাঁর রান পাওয়ার পরই  বিরাটস্তুতি রবি শাস্ত্রীর মুখে। এমন পারফরম্যান্স খেলে বিরাট কোহলি সমালোচকদের জবাব দিয়েছে কিনা জানা নেই তাঁর। কিন্তু এটা যে গোটা বিশ্বকে বিরা কোহলির প্রত্যাবর্তনের একটা বার্তা, সে ব্যপারে কোনও সন্দেহ নেই রবি শাস্ত্রীর।

গুজরাতের বিরুদ্ধে ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা বিরাট কোহলি

ইএসপিএন ক্রিইনফোতে দেওয়া এক সাক্ষাতকারে রবি শাস্ত্রী জানিয়েছেন, “তিনি যে আবার ফিরে এসেছেন সেটাই বোধহয় গোটা বিশ্বকে বুঝিয়ে দিলেন। যদি তারা যোগ্যতা অর্জন করে তবে বিরাট যে প্লে অফের জন্য প্রস্তুত হয়ে রয়েছে তা বেশ স্পষ্ট। দিল্লি ম্যাচের দিকেই আপাতত তারা তাকিয়ে রয়েছেন। এটা কোনও সমালোচকদরে উদ্দেশ্যে বার্তা নয়। এটা গোটা বিশ্বের উদ্দেশ্যে তাঁর ফিরে আসার একটা বার্তা। যখন দক্ষতা নিয়ে কথা হয় অবশ্যই তাঁকে সম্মান করা উচিত্”।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফাফ ডুপ্লেসির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি। প্রথম থেকেই গুজরাত বোলারদের বিরুদ্ধে বাইশগজে শাসন করলেন বিরাট কোহলি। দীর্ঘদিন পর যেন সেই চেনা বিরাট কোহলিকে আবার দেখা গেল। শুরু থেকেই যেন ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর। সেই বিরাট কোহলিকে দেখেই যেন এগদিন আরও বেশী তেতে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। দুর্ধর্ষ ছন্দে ছিলেন বিরাট কোহলি।

তাঁর ৫৪ বলে ৭৩ রানের ইনিংসেই গুজরাতের বিরুদ্ধে জয় পাকা করে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন শুধুই তাদের প্লে অফের ছাড়পত্র পাওয়ার অপক্ষা রয়েছে।

close whatsapp