ফাফ ডুপ্লেসির নেতৃত্ব দেওয়ার দক্ষতা নিয়ে প্রশংসায় দীনেশ কার্তিক

Faf du Plessis
Faf du Plessis. (Photo by Lee Warren/Gallo Images/Getty Images)

ফাফ ডুপ্লেসির হাতে রয়্যাল চ্যালেঞ্জার্সের নেতৃত্বের ভার একেবারে সুরক্ষিত বলেই মনে করছেন দীনেশ কার্তিক। েবারের আইপিএলে একই দলের হয়ে মাঠে নামবেন দুই তারকা ক্রিকেটার। দীর্ঘদিন পর ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন দীনেশ কার্তিক। একইসঙ্গে এবারই প্রথমবার বিরাট কোহলিদের শিবিরে এসেছেন প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি। শুধু তাঁকে নেওয়াই নয়, এই মরসুমের জন্য ফাফ ডুপ্লেসিকেই অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিরাট কোহলি অধিনাকত্ব ছাড়ার পর থেকেই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক নিয়ে একটা গুঢ্জন সুরু হয়েছিল। প্রথমে গ্লেন ম্যাক্সওয়েলর কথা শোনা গেলেও, আরসিবির তরফেই সেই জল্পনা ওড়ানো হয়েছিল। এরপরই আইপিএলের মেগা নিলাম থেকে ফাফ ডুপ্লেসিকে দলে তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই থেকে কার্যত ডুপ্লেসিই বিরাট পরবর্তী আরসিবি অধিনায়ক হিসাবে পাকাপাকি হয়ে গিয়েছিলেন। শুধু ছিল ঘোষণা হওয়ার অপেক্ষা।

খানিকটা দেরীতে করলেও, কয়েকদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসাহবে ফাফ ডুপ্লেসির নাম ঘোষণা করা হয়েছে। আর তাতেই আপ্লুত এবার বেঙ্গালুরুতে তাঁরই সতীর্থ দীনেশ কার্তিক। অধিনায়ক ফাপ ডুপ্লেসির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে দীনেশ কার্তিকের। দক্ষিণ আফ্রিকাকেও বহুদিন নেতৃত্ব দিয়েছেন ফাফ ডুপ্লেসি। এবার সেই ডুপ্লেসির কাঁধেই নতুন আরসিবির নেতৃত্বের দায়িত্ব। তাঁর ম্যান ম্যানেজমন্টের দক্ষতায় আপ্লুত দীনেশ কার্তিক।

ফাফ ডুপ্লেসির সেরা নেতা হওয়ার আসল কারণটা কী জানালেন দীনেশ কার্তিক

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে দীনেশ কার্তিক জানান, “ফাফ এমন একজন ক্রিকেটার যে নিজের ক্রিকেটার কেরিয়ারেলস ক্রমশই খেলার দক্ষতা বাড়িয়ে গিয়েছেন। একজন নেতা হওয়ার জন্য সত্যিই এটা খুব বড় গুন। তবেই তারা ক্রিকেটারদের যথেষ্ট ভালভাবে বুঝতে পারবেন। এছাড়া ক্রিকেটাররা কী করতে চাইছেন, সেটাই তিনি বুঝতে পারবেন”।

দীনেশ কার্তিক এই প্রসঙ্গে আরও বলেছেন, “যখন তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন, তাঁর বিরুদ্ধেও আমি ম্যাচ খেলেছি। ট্যাকটিকালি ফাফ ডুপ্লেসি একজন যথেষ্ট দক্ষ নেতা। আর সেটাই এবারের আইপিএলে আমাদের যথেষ্ট সাহায্য করবে”।

এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হিসাবে ধরা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এবি ডেভিলিয়র্স এবার না খেললেও বেঙ্গালুরুর ডাগ আউটে থাকতে পারেন। একইসঙ্গে  তাদের বেঙ্গালুরুতে রয়েছেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো দক্ষ ক্রিকেটাররা। এক দলে নেচৃত্ব দেওয়ার মতো বহু ক্রিকেটার থাকাও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তি বাড়াবে বলেই মনে করছেন দীনেশ কার্তিক। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। এবার সমস্ত বাধা কাটিয়ে প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়নের ট্রফি তুলতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp