আইপিএলের মাঝপথে মুম্বই ইন্ডিয়ান্সে আসতে পারেন ধওয়াল কুলকার্নি
আপডেট করা - Apr 21, 2022 7:33 pm

আইপিএলের মেগা নিলামে তাঁকে এবার কেউ কেনেনি। কিন্তু আইপিএলের মাঝপথেই কী ফের দল পেতে চলেছেন ধওয়াল কুলকার্নি। শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে আইপিএলে দলের বোলিং পারফরম্যান্সকে শক্তিশালী করতে ধওাল কুলকার্নিকে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলের মেগা নিলামে ধওয়াল কুলকার্নিকে কোনও দলই কিনতে চায়নি। কিন্তু শোনাযাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা নাকি এবার ধওয়াল কুলকার্নিকে দলে নিতে আগ্রহী। আর তাতেই আইপিএল জুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
এবারের আইপিএলে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স এর আগে কখনও এমন খারাপ পারফরম্যান্স দেখায়নি। কিন্তু এবার সেটাই হয়েছে। আইপিএলের মঞ্চে জয় তো অধরাই। পাঁচবারের চ্যাম্পিয়নরা হাফজডজন ম্যাচ হেরে গিয়েছে। আইপিএলের প্লে অফের স্বপ্ন এখন তাদের কাছে সোনার পাথর বাটি। অতি সূক্ষ হিসাবের বিচারে আইপিএলের প্লে অফে যেতে পারে তারা। কিন্তু সেই রাস্তাও প্রচন্ড কঠিন।
যদিও মুম্বই ইন্ডিয়ান্স এত সহজে হাল ছাড়তে আবার নারাজ। ঘুরে দাঁড়াতে চায় তারা। এই মুহূর্তে ঐটটি ম্যাচের মধ্যে আটটিতেই জিততে হবে রোহিত শর্মাদের। এখনই তিনি দলে আসেননি ঠিকই, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সে অন্দরের খবর অনুযায়ী আইপিএলের মাঝপথেই তাদের দলে দেখা যেতে পারে ধওয়াল কুলকার্নিকে। দলের বোলিং বিভাগকে শক্তিশালী করার জন্যই নাকি এমন ভাবনা মুম্বই শিবিরে।
বোলিং বিভাগের সমস্যা মেটাতে ধওয়াল কুলকার্নির দিকে চোখ রোহিত শর্মাদের
এবারের আইপিএলের শুরু থেকেই সকলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতার জন্য তাদের বোলিং বিভাগকে দুষছেন। প্রতি ম্যাচেই বোলারদের ব্যর্থতার জন্য ভুগতে হয়েছে এই দলকে। জসপ্রীত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে থাকলেও, তাঁকে সহোযোগিতা করার মতো ক্রিকেটারের অভাব প্রতি ক্ষেত্রেই বোঝা গিয়েছে। প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স তারকা ক্রিকেটা অন্যান্য বিশেষজ্ঞরাও এই দিকেই তাদের নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বারবার। বুমরার পাশে মুরগান অশ্বিন সহ বাকি বোলাররা একেবারেই দাগ কাটতে ব্যর্থ হয়েছেন।
এমন পরিস্থিতিতে ধওয়াল কুলকার্নি মুম্বই শিবিরে এলে তাদের শক্তি বাড়বে তা বলাই চলে। আইপিএলের মঞ্চে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ধওয়াল কুলকার্নির। শুধু তাই নয় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আগেও ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া মুম্বই ও পুণের পিচের সঙ্গেও ভালভাবে পরিচিত ধওয়াল কুলকার্নি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি খেললে, সেই সুবিধাটাও তারা তুলতে পারবেন।
এবারের আইপিএলে দল পাননি ধওয়াল কুলকার্নি। আইপিএল চলাকালীন সম্প্রচারকারী সংস্থায় বিশেষজ্ঞ হিসাবে এবার দেখা গিয়েছিল ধওয়াল কুলকার্নিকে। শোনাযাচ্ছে রোহিত শর্মাই নাকি এবার ধওয়ালকে দলে নিতে বেশ আগ্রহী। যদিও কোনওকিছুই চূড়ান্ত নয়। আইপিএলের মাঝপথে ফের ধওয়াল কুলকার্নি মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন কিনা সেটাই এখন দেখার।