চেন্নাইয়ের কাছে হারলেও এখনও দিল্লির প্লে অফে পৌঁছনো নিয়ে আশাবাদী রিকি পন্টিং
আপডেট করা - May 9, 2022 2:20 pm

চেন্নাই সুপার কিংসের বড় রানে হার। প্লে ইফে পৌঁছনোর পথে দিল্লি ক্যাপিটালস যে বড় ধাক্কা খেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। যদিও এখনই তাদের আশা যে শেষ হয়ে গিয়েছে তা মানতে নারাজ দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং। তাঁর মতে এখনও দিল্লির প্লে অফো যাওয়ার রাস্তা খোলা রয়েছে। যদিও পথটা অনেকটাই কঠিন। একইসঙ্গে অিনায়ক ঋষভ পন্থের প্রতিও রয়েছে তাঁর পূর্ণ সমর্থন। ম্যাচ হারের যন্ত্রনা থাকলেও, তা নিয়ে এখন আর ভাবতে চাননা তারা। দিল্লি ক্যাপিটালসের পাখির চোখ এখন সামনের তিনটি ম্যাচ।
রবিবার আইপিএলের মঞ্চে চেন্নাই সিপর কিংসের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের প্লে অফের রাস্তা প্রশস্ত করতে এই ম্যাচ জেতা তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কিন্ত ধোনির দলের বিরুদ্ধেই ঘটে সেই অঘটন। চেন্নাই সুপার কিংসের রানের পাহাড় টপকাতে ব্যর্থ হয় দিল্লি ক্যাপিটালস। ৯১ রানে সেই ম্যাচ হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।
প্লে অফো পৌঁছতে হলে পরপর তিন ম্যাচই জিততে হবে দিল্লি ক্যাপিটালসকে
আশা যে একেবারে শেষ তা নয়, কিন্তু চেন্নাইয়ের কাছে হারের পর প্লে অফের পথটা অনেকটা কঠিন করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে আইপিএলে ৫টি ম্যাচ জিতে তাদের ১০ পয়েন্ট রয়েছে। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ১১ নম্বর ম্যাচে নেমেছিল দিল্লি। সেই ম্যাচ হারের পর দিল্লির হাতে রয়েছে এখন ৩ ম্যাচ। আইপিএলের প্লে অফে পৌঁছতে হলে ১৬ পয়েন্ট দরকার। সেজ্ন। দিল্লি ক্যাপিটালসকে তিনটি ম্যাচই জিততে হবে। প্রতিযোগিতার এই পরিস্থিতিতে যা যথেষ্ট কঠিন।
পথটা কঠিন হলেও, তা একেবারে অসম্ভব মানতে নারাজ রিকি রিকি পন্টিং। তাঁর মতে এখনও তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অধিনায়ক ঋষভ পন্থের প্রতিও পন্টিংয়ের পূর্ণ আস্থা রয়েছে। তাঁর সিদ্ধান্ত নিয়েও প্রশংসাই শোনাযাচ্ছে রিকি পন্টিংয়েক মুখে। ঋষভপন্থের নেতৃত্ব নিয়ে কোনওরক অভিযোগ করতেও তিনি নারাজ।
ম্যাচ শেষে এই প্রসঙ্গেই রিকি পন্টিং জানিয়েছিলেন, “ঋষভ পন্থের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমিও একজন টি টোয়েন্টি অধিনায়ক ছিলাম, সেজন্যই জানি যে অত্যধিক চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন কাজ। বাইরে থেকে কাওকে নিয়ে মত প্রকাশ করাটা খুবই সহজ। কিন্তু সেই পরিস্থিতিতে পড়লেই আসল সমস্যাটা বোঝা যায়। আমি আশা বাদী আসন্ন তিনটি ম্যাচই জিতে আমরা প্লে অফে পৌঁছতে পারব”।
গতম্যাচে ৯১ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তাদের রানরেট নিয়েও খানিকটা চিন্তা বেড়েছে। সেই ম্যাচে বোলিং থেকে ব্যাটিং দুই জায়গাতেই ব্যর্থ হয়েছে দিল্লি। সামনের তিনটি ম্যাচের আগে সেদিকেই বিশেষ নজর দেওয়ার ইঙ্গিত দিল্লি ক্যাপিটালস কোচের।