ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেটকিপার ঈশান কিষাণ নাকি কেএস ভরত, জল্পনা তুঙ্গে

Ishan Kishan and KS Bharat
Ishan Kishan and KS Bharat. (Photo Source: Twitter)

হাতে সময় রয়েছে র মাত্র ৪৮ ঘন্টা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে কোন উইকেট কিপারকে নিয়ে ভারতীয় দল মাঠে নামবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। ঈশান কিষাণ ও কেএস ভরতকে নিয়ে এখনও পর্যন্ত নানান হিসাব নিকাশ চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার হিসাবে কে খেলবেন তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এখনও পর্যন্ত ইশান কিষাণ নাকি কেএস ভরত খেলবেন তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।

বর্ডার গাভাসকর ট্রফিতেই ভারতীয় দলের জার্সিতে টেস্টে অভিষেক হয়েছিল  কেঅএস ভরতের। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় দলের প্রথম উইকেটকিপার হিসাবে খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলের হয়ে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি কেএস ভরত। সেই থেকেই তাঁকে  খেলানোর সিদ্ধান্ত নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই ইশান কিষাণকে খেলানোর বার্তাও দিয়েছিলেন অনেকে।

একদিনের ফর্ম্যাটে দ্বিশতরান করেছিলেন ঈশান কিষাণ

এবার ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেও ম্যাচ শুরু হওয়ার আগে  ইশান কিষাণকেই খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। ভারতীয় স্কোয়াডে ইশান কিষাণকে রাখা হলেও, একইসঙ্গে কেএস ভরতকেও সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ইশান কিষাণকে খেলানের পরামর্শই দিয়েছিলেন সকলে। শেষপর্যন্ত কী হয় তা তো টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট দলের অভিষেক হয়নি ইশান কিষাণের। এবার সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

গতহছরই একদিনেরক ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশান কিষাণ। সেখানেই তিনি দ্বিশতরান করেছিলেন। এরপর থেকেই ঈশান কিষাণকে ভারতীয় টেস্ট দলে খেলানোর পরামর্শ দিতে শুরু করেছিল সকলে। যদিও এখনও পর্যন্ত তা হতে দেখা যায়নি। ইশান কিষাণ খেললে কোমন পজিশনে তিনি খেলবেন তা নিয়েও রয়েছে একটা জল্পনা। বিশেষ করে তাঁকে ওপেনিং করতেই বেশী দেখা যায়। এই ম্যাচে খেললে কী হবে তা এখনই সম্ভব নয়।

তবে ঈশান কিষাণের দিকেই পাল্লা ভারী রয়েছে। প্রস্তুতি ম্যাচের পরই উইকেটকিপার হিসাবে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজেমেন্টের তরফে। কিন্তু এখনও পর্যন্ত কী হবে তা নিয়ে কোনোরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

close whatsapp