নাহিদুলের দুর্ধর্ষ স্পিনে বেসামাল বরিশাল, ৬৩ রানে জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Comilla Victorians
Comilla Victorians. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ব্যাট হাতে মাহমুদুল হাসান জয় ও বোলিংয়ে নাহিদুল ইসলাম। এই অস্ত্রেই বরিশাল ফুরচুনকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ গ্রুপ টেবিলের শীর্ষে পৌঁছে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বল হাতে একাই তিন উইকেট নিয়ে ম্যাচের নায়ক নাহিদুল। ক্রিস গেইল, সাকিব অল হাসানদের মতো তারকারা থাকলেও, তাদের ১০০ রানের গন্ডীই টপকাতে দিলেন এই তরুণ ক্রিকেটার। ফরচুন বরিশালকে ৬৩ রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকা করে ফেলল কুমিল্লা।

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে বরিশাল ফরচুনের মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাবড় তাবড় তারকাদের নিয়ে ম্যাচের আগে খানিকটা হলেও এগিয়ে ছিল ফরচুন বরিশালই। এগিয়ে থাকবে নাই বা কেন, সেই দলে রয়েছেন ইউনিভার্স বস, সাকিব অল হাসান এবং ডোয়ের ব্রাভোদের মতো তারকাদের নাম।

টস জিতে এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দেন বরিশাল ফুরচুন অধিনায়ক। মাহমাদুল হাসান জয়ের দুর্ধর্ষ ইনিংসেই এদিন  জয়ের ভিতটা মজবুত করে ফেলেছিব কুমিল্লা। তিনি যদি ৩৫ বলে ৪৮ রানের ইনিংস না খেলতেন তবে কুমিল্লার জয়টা খুব একটা সহজে আসত না। ওপেনিংয়ে অবশ্য ডেলপোর্ট এদিন সেভাবে সাফল্য পাননি। আবার দলের মিডল অর্ডারও হড় রান পেতে ব্যর্থ। ডুপ্লেসি এদিনও বড় রানের মুখ দেখেননি।

একাই দলের রান টেনে নিয়ে যান মাহমাদুল হাসান জয়। তিনি যখন ফেরেন তখন দলের রান ১১৫/৪।  শেষের দিকে করিম জনাতের ২৯ রানের একটা ঝোরো ইনিংসেই ১৫০ রানের গন্ডী পেরোয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ উইকেটে ১৫৮ রান করে তারা। যদিও সেই রান যে এই মাঠে খুব একটা নিরাপদ তা বলা চলে না। কারণ প্রতিপক্ষ শিবিরে রয়েছেন ক্রিস গেইল, সাকিব অল হাসান এবং ডোয়েন ব্রাভোর মতো তিন সেরা তারকা।

এই জায়গা থেকে ম্যাচ জিততে হলে বোলিংয়েও একটা দুরন্ত পারফরম্যান্স দেখাতে হত। আর সেটাই করে দেখালেন তরুণ স্পিনার নাহিদুল ইসলাম। তার তিন উইকেটেই এদিন ম্যাচের ভবিষ্যত ঠিক হয়ে যায়। আর বিরাট রানে কুমিল্লা অল স্টার ব্রিগেড বরিশাল ফরচুনকে হারিয়ে দেয়।

এই ম্যাচ জিততে হলে প্রতিপক্ষ শিবিরের সেরা দুই তারকা গেইল ও সাকিবকে তাড়াতাড়ি ফেরানোটা সবচেয়ে বেশী দরকারী ছিল। সেই কাজটাই করে দেখালেন নাহিদুল। ১ রানে সাকিব এবং ৭ রানে ক্রিস গেইলকে সাজঘরে ফেরার রাস্তা দেখিয়ে দিয়ে কুমিল্লার জয়ের রাস্তাটা নিশ্চিত করে দেন তিনি। আর শেষের দিকে জিয়াউর রহমানও তাঁর শিকার। আর এই তরুণ বোলারের দাপটে ৯৫ রানেই শেষ হয়ে যায় বরিশালের ইনিংস। ৬৩ রানে বিরাট জয় হাসিল করে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

close whatsapp