গত কয়েকবছরে আইপিএলে যোগ্য সম্মান না পাওয়ার কারণেই নাম তুলে নিয়েছেন ক্রিস গেইল

Chris Gayle
Chris Gayle. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এবার ক্রিস গেইল নেই। ইউনিভার্স বসহীন আইপিএল এবারই প্রথংবার দেখছেন সকলে। নিজের ইচ্ছাতেই এবার আইপিএলের মঞ্চ থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। যদিও  সেইসম.য় কারণ কাওকেই বলেননি ক্রিস গেইল। অবশেষে আইপিএল ছাড়ার কারণ নিয়ে মুখ খুললেন তিনি। আর সেখানেই বিস্ফরোক ক্রিস গেইল।  যোগ্য সম্মান না পাওয়া এবং খারাপ ব্যবহারের জন্যই নাকি আইপিএল থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছেন ইউনিভার্স বস। আইপিএলের মাঝপথেই গেইলের এমন মন্তব্য যেন বিতর্কর ঝড় তুলেছে।

আইপিএলের মঞ্চে অন্যতম সফল ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ক্রিস গেইলের। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের প্রতিটি মরসুমেই খেলেছেন ইউনিভার্স বস। তাঁর রানের ঝড় উঠেছে প্রতিটি আইপিএলের মঞ্চেই। গেইলের ছয়, চারের বন্যা দেখতেই তো একসময় গ্যালারীও ভরাতেন সমর্থকরা। কিন্তু সেই গেই শো-ই এবার নেই আইপিএলের মঞ্চে । মেগা নিলাম সুরু হওয়ার আগেই নিজের নাম তুলে নিয়েছিলেন ক্রিস গেইল।

তখন শোনা গিয়েছিল ব্যক্তিগত কারণের জন্য নাকি নাম তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু আসল কারণটা যে অন্য ছিল, সেটাই এবার বললেন ক্রিস গেইল। গতবারের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সময়ই নিজেকে ক্যাশরিচ লিগ থেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিস গেইল। এবার তো আইপিএলে না নামারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিলাম থেকেই নিজের নাম তুলে নিয়েছিলেন ক্রিস গেইল। আর সেই কারণ জানানোর সময়ই বিস্ফোরক মন্তব্য ক্রিস গেইলের মুখে।

এবারের আইপিএলে মেগা নিলাম শুরু হওয়ার আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ক্রিস গেইল

গত কয়েক মরসুম ধরে নাকি তিনি তাঁর যোগ্য সম্মান পাচ্ছিলেন না। যেমন ব্যবহারটা প্রত্যাশা করছিলেন সকলের থেকে তাও পাচ্ছিলেন না। আর সেজন্যই নাকি গতবার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই বায়ো বাবলের কথা বলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবারের আইপিএলে তাঁর না নামার সিদ্ধান্তও সেজন্যই।

দ্য মিররকে দেওয়া এক সাক্ষাতকারে এই প্রসঙ্গে ক্রিস গেইল জানিয়েছেন, “শেষ কয়েকবছর ধরে আইপিএল যেভাবে এগোচ্ছিল, সেখানে আমার মনে হয়য়েছিল যেমনটা ব্যবহার পাওয়া উচিত্ তা পাচ্ছিলাম না। খেলা আইপিএলের মঞ্চে আমার অবদান যথেষ্ট। কিন্তু সেখানে যখন সেই সম্মান আর পাচ্ছিনা, সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়াই উচিত্। এরপরই আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলাম। ক্রিকেটের বাইরেও জীবন রয়েছে, তারসঙ্গেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি”।

আইপিএলের মঞ্চে ক্রিস গেইলের বহু সাফল্য রয়েছে। তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর ঝুলিতে আইপিএলে ৬টি সেঞ্চুরী রয়েছে। এখনও পর্যন্ত যে রেকর্ড কোনও ক্রিকেটারের নেই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ক্রিস গেইল। বেঙ্গালুরু এবং পঞ্জাবের হয়ে বহু ম্যাচ জয়ের স্বাক্ষী তিনি। ১৪২টি ম্যাচে ক্রিস গেইলের রয়েছে ৪৯৬৫ রান। এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায়  সাত নম্বরে রয়েছেন তিনি।

সেই ইউনিভার্স বসের আইপিএল ঘিরে এমন মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে। ক্রিকেট মহল জুড়ে আরম্ভ হয়েছে নানান জল্পনাও।

close whatsapp