লোকেশ রাহুল এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, মনে করেন সুরেশ রায়না
আপডেট করা - May 7, 2022 3:16 pm

এবারের আইপিএলে দুর্ধর্ষ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। লোকেশ রাহুলের এমন পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন সুরদেশ রায়না। তাঁর মতে এই মুহূর্তে আইপিএলের মঞ্চে জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল। শুধু তাই নয় লোকেশ রাহুল বোলারদের মস্তিষ্ক আগে থেকেই পড়ে ফেলতে পারেন। আর সেই পথ ধরেই নাকি লোকেশ রাহুল এবার এগিয়ে চলেছেন।
আইপিএলের নিলামের আগেই লোকেশ রাহুলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। আইপিএল শুরু হওয়ার আগেই অবশ্য দল পেয়ে গিয়েছিলেন লোকেশ রাহুল। এবার লখনউ সুপার জায়ান্টস শিবিরে রয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন সকলে। হবে নাই বা কেন, ইতিমধ্যে আইপিএলের মঞ্চে একমাত্র ভারতীয় হিসাবে শতরানও যে পেয়ে গিয়েছেন তিনি। আর লোকেশ রাহুলের এমন পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছেন আরেক প্রাক্তন তারকা সুরেশ রায়না।
লোকেশ রাহুলের প্রশংসায় প্রাক্তন তারকা সুরেশ রায়না
এখনও পর্যন্ত এবারের আইপিএলে লপ্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০ রানের গন্ডী টপকে গিয়েছেন লোকেশ রাহুল। শুধু তাই নয় তাঁর ব্যাট থেকে গতম্যাচেও দেখা গিয়েছে অর্ধশতরান। এচাড়া অধিায়ক হিসাবেও লোকেশ রাহুল নিজেকে যথেষ্ট দক্ষ হিসাবেই প্রমাণ করেছেন বলেও মনে করছেন সুরেশ রায়না। আর ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের মস্তিষ্ক পড়ে ফেলছেন বলেই মনে করছেন সুরেশ রায়না।
স্টার স্পোর্টসে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে লোকেশ রাহুল তাঁর জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেইসঙ্গে মানসিকতাও পুরোপুরি তৈরি রয়েছে বলেই মনে হচ্ছে। খুবই পজিটিভ মানসিকতা নিয়ে ব্যটিং করছেন এখন লোকেশ রাহুল। তিনি এমনকিছু দুর্ধর্ষ শট খেলছেন, যা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর ব্যাটিংয়ের সময়ও বেশকিছু নতুন কৌশল ব্যহার করতে দেখা যাচ্ছে লোকেশ রাহুলকে”।
লোকেশ রাহুলের প্রশংসায় এবার পঞ্চমুখ সুরেশ রায়না। তাঁর বিরুদ্ধে খেলেছেন বহু ম্যাচ। সেই লোকেশ রাহুলকেই নতুন ভূমিকায় দেখে আপ্লুত হয়েছেন তিনি। সুরেশ রায়না আরও জানিয়েছেন, “তিনি এই মুহূর্তে প্রতিপক্ষ বোলারদের মস্তিষ্কের সঙ্গে খেলা শুরু করেছেন আর তাতেই রাহুলের ফাঁদে পড়ছেন তারা। তিনি যেন বোলারদের বাধ্য করছেন তাঁর পছন্দ মতো জায়গাতে বোলিং করার জন্য। তাঁর এমন ব্যাটিং পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়”।