ইনস্টাগ্রামে জাডেজাকে আনফলো করলো সিএসকে, তবে কি সংঘাত আরও তীব্র হচ্ছে!
পাঁজরের চোটের জন্য ১১ই মে আইপিএল ২০২২ থেকে ছিটকে গেছেন জাডেজা
আপডেট করা - May 12, 2022 3:57 pm

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে সম্প্রতি ফ্র্যাঞ্চাইজি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আনফলো করেছে। উল্লেখ্য, বাঁ-হাতি ব্যাটার পাঁজরের আঘাতের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর বাকি ম্যাচগুলি থেকে বাদ পড়েছেন।
জাডেজার চোটের বিষয়ে বলতে গেলে, ৩৩ বছর বয়সী ৪ঠা মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের সময় চোট পেয়েছিলেন। যদিও তিনি রেড আর্মির বিরুদ্ধে ম্যাচের বাকি সময়ে অংশ নিয়েছিলেন, তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সিএসকের পরবর্তী ম্যাচে জাডেজাকে বাদ দেওয়া হয়েছিল। যদিও তাঁর বাদ যাওয়া ইয়েলো আর্মিকে প্রভাবিত করেনি এবং তারা ক্যাপিটালসের বিরুদ্ধে একটি দাপুটে জয় অর্জন করেছিল।
“রবীন্দ্র জাডেজা পাঁজরে আঘাতের রিপোর্ট করেছেন এবং রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের খেলার জন্য অনুপলব্ধ ছিলেন। তিনি পর্যবেক্ষণে ছিলেন এবং চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে তাঁকে আইপিএলের বাকি মরসুমের জন্য বাদ দেওয়া হয়েছে,” সিএসকে একটি বিবৃতিতে বলেছে।
উল্লেখ্য, বাঁ-হাতি ব্যাটারকে আইপিএল ২০২২ শুরুর আগে ইয়েলো আর্মি অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছিল। তবে, গতবারের চ্যাম্পিয়নরা তাঁর নেতৃত্বে খারাপ পারফর্ম করেছে। ফলস্বরূপ, জাডেজা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এবং পদটি আবার অভিজ্ঞ এমএস ধোনির হাতে তুলে দেওয়া হয়।
এই তারকা অলরাউন্ডার নেতৃত্বে কোন প্রভাব তো ফেলতে পারেননিই, তার উপর তাঁর ব্যক্তিগত পারফর্ম্যান্সও আশাহত করেছিল সিএসকে সমর্থকদের। ১০ ম্যাচ খেলে তিনি মাত্র ১১৬ রান সংগ্রহ করেছিলেন এবং পাঁচ উইকেট শিকার করেছিলেন। আইপিএলে তাঁর সামগ্রিক সংখ্যা সম্পর্কে কথা বলতে গেলে, ৩৩ বছর বয়সী ২১০টি ম্যাচ খেলেছেন এবং ২৬.৬২-এর শালীন গড়ে মোট ২৫০২ রান করেছেন। তিনি ১২৭.৬৫ স্ট্রাইক রেটে খেলে দুটি হাফ সেঞ্চুরি করেছেন। বল হাতে, তিনি ৭.৬১ ইকোনমি রেটে মোট ১৩২ উইকেট সংগ্রহ করেছেন।
এদিকে, চারবারের চ্যাম্পিয়নরা তাদের পরবর্তী গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। অত্যন্ত উত্তেজক প্রতিযোগিতাটি ১২ই মে (বৃহস্পতিবার) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইয়েলো আর্মি বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে।