শেষম্যাচে বেঙ্গালুরুর কাছে হারলেও শীর্ষেই রয়েছে গুজরাত, দলের সদস্যদের নিয়ে গর্বিত হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলেই আত্মপ্রকাশ গুজরাত টাইটান্সের। আর অভিষেক মরসুমেই আইপিএলের পয়েন্ট টেবিলর শীর্ষে থেকে প্লেঅফের ছাড়পত্র যোগার করে ফেলেছে গুজরাতের টাইটান্সরা। দলের প্রিতিট ক্রিকেটারের পারফরম্যান্স নিয়েই আপ্লুত গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শেষম্যাচে তারা জিততে পারেনি ঠিকই। কিন্তু এবারের আইপিএলে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে গুজরাত টাইটান্স। ম্যাচ শেষে দলের প্রতিটি ক্রিকেটারকে নিয়েই গর্বের কথা শোনা গেল হার্দিক পান্ডিয়ার মুখে।

বৃহস্পতিবার আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। লক্ষ্যটা ছিল লিগ পর্বের শেষম্যাচও জিতে শেষ করা। কিন্তু তা হয়নি। বিরাট কোহলির দুর্ধর্ষ পারফরম্যাম্সের কাছে হার মানতেই হয়েছিল গুজরাতের টাইটান্সদের। যদিও ২০ পয়েন্ট নিয়ে আইপিএলের সকলের ধরা ছোঁয়ার বাইরেই রয়েছে গুজরাত টাইটান্স। এমন পরিস্থিতিতে দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি হার্দিক পান্ডিয়া।

শেষম্যাচে হারলেও ২০ পয়েন্ট নিয়ে সকলের ওপরেই রয়েছে গুজরাত টাইটান্স

এবারের আইপিএলে প্রতমবার নেমেছে গুজরাত টাইটান্স। নিলামের আগেই সেই দলে জায়গা করে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে অধিনায়কের দায়িত্বও উঠেছিল তাঁর কাঁধে। সেই দায়িত্ব একেবারে সঠিকভাবে পালন করেছেন হার্দিক। এবারের আইপিএলের শুরু থেকেই সাফল্য় ছিল গুজরাত টাইটান্সের নিত্যসঙ্গী। তার কারণ দলের প্রতিটি ক্রিকেটারের স্বাধীনভাবে খেলা। তাদের ড্রেসিংরুমের উন্মুক্ত পরিবেশই যে এই সাফল্যের পিছনে প্রধান ভূমিকা নিয়েছে তা হার্দিক পান্ডিয়ার কথাতেই স্পষ্ট। সেইসঙ্গে গ্যারি কার্স্টেনের মতো কোচের কথাও বলতে ভোলেননি তিনি।

এই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন, “সত্যি কথা বলতে কী এটা আমার কাছে রোমাঞ্চের চেয়ে কম কিছু নয়। গোটা মরসুমের দিকে তাকালেই বোঝা যায় আমাদের দল শুরুটা কেমনভাবে করেছিল। এখানে সবসময়ই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় ছিল। ক্রিকেটারদের সবসময়ই মনে হয়েছে তারা নিজেদের বাড়িতেই রয়েছে। আমার মতে সেটাই ক্রিকেটারদের তাদের সেরাটা বের করে আনার জন্য বড় ভূমিকা পালন করেছে”।

এবারের আইপিএলে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যানম্সের তকমা রয়েছে গুজরাত টাইটান্সের। গোটা আইপিএলের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচে হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। প্রথম সাক্ষাতেই সকলের নজর কেড়ে নিয়েছে তারা। হবার্দিক যেমন নেতৃ্ত্বে নজর কেড়েছে। তেমনই রশিদ খান, রাহুল তেওয়াটিয়া এবং ঋদ্ধিমান সাহারা নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। ক্রিকেটারদের এমন পারফরম্যান্স দেখে গর্বিত হার্দিক পান্ডিয়া।

শেষম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে তারা হেরেছে ঠিকই, কিন্তু তা নিয়ে কাওকে দোষারোপের পথে যেতে একেবারেই নারাজ হার্দিক। বরং ক্রিকেটারদের এমন পারফর্ম্যান্স দেখে গর্বিত তিনি।

close whatsapp