আঙুলের চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই ক্যামেরণ গ্রীণ

Cameron Green
Cameron Green. (Photo by Quinn Rooney/Getty Images)

সম্ভাবনাটা আগে থেকেই ছিল। অবশেষে সেটাই হল। নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রতম টেস্টে ক্যামেরণ গ্রীণকে ছাড়াি নামতে চলেছে অস্ট্রেলিয়া। আঙুলের চোটের কারণে নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া শিবিরের তরুণ তারকা ক্যামেরণ গ্রীণ। এই সংবাদ যে ভারতীয় শিবিরে খানিকটা হলেও স্বস্তির আবহ তৈরি করবে তা বলার অপেক্ষো রাখে না। আঙুলের চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ক্যামেরণ গ্রীণ।  ভারতের বিরুদ্ধে এই ম্যাচে যে তিনি খেলতে পারবেন না, তা সাংবাদিক সম্মেলনে এসে স্টিভ স্মিথ নিজেই কার্যত পরিষ্কার করে দিলেন।

গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজ রেখেছিল অস্ট্রেলিয়া দল। সেখানেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ক্যামেরণ গ্রীণ। সেই সময় থেকেই সকলের নজর কেড়েছিলেন তিনি। এবারের বর্ডার-দাভাসকর ট্রফির গেও এই তারকা ক্রিকেটারকে নিয়ে চর্চা তুঙ্গে ছিল। কিন্তু আঙুলের চোটের জেরেই ভারতের বিরুদ্ধে নাগপুর টেস্ে নামতে পারবেন না তিনি। ৯ ফেব্রুয়ারী প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন ক্যামেরণ গ্রীণ

ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজেই আঙুলে বড়সড় চোট পেয়েছিলেম ক্যামেরণ গ্রীণ। আঙুলের হাঁড় ভেঙে যাওয়ার ফলেই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। যদিও এই মুহূর্তে সেই চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ক্যামেরণ গ্রীণ। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ নন। ব্যাটিং করতে পারলেও, এই আঙুল নিয়ে এখনই বোলিং করতে পারবেন না ক্যামেরণ গ্রীণ।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এই বিষয়টাই অস্ট্রেলিয়া শিবিরকে সবচেয়ে বেশী চিন্তায় রেখেছিল। ভারতের মাটিতে দলে অল রাউন্ডারের আধিক্য যে তাদের বাড়তি সুবিধা পাইয়ে দিতে পারে তা মানতে কোনও দ্বিধা নেই অজি শিবিরের। ক্যামেরণ গ্রীণের খেলা প্রসঙ্গেই এবার স্টিভ স্মিত জানিয়েছেন, “তিনি প্রস্তুতি শুরু করলেও এখনও পর্যন্ত সেভাবে পেসারদের মোকাবিলা করেননি ক্যামেরণ গ্রীণ। প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। ক্যামেরণের গ্রীণের বোলিংয়ের সুবিধা হাতছাড়া হওয়ার ফলে আমাদের তিন স্পিনারে নামাটাও বেশ ঝুঁকির। তবে দল নির্বাচন যারা করেন, তারা সেরা একাদশই বেছে নেবেন”।

ক্যামেরণ গ্রীণ অস্ট্রেলিয়ার সিডনি শিবিরেই যোগ দিয়েছিলেন।  সেখানে ব্যাটিং করতে পারলেও. বোলিং করতে দেখা যায়নি তাঁকে। সেই সময়ই অস্ট্রেলিয়ার কোচ তাঁর ফিটনেস নিয়ে বার্তা দিয়েছিলেন। ক্যামেরণ গ্রীণ যে এখনই বোলিং করতে সমর্থ নন, সেই কথা গোপন করেননি অস্ট্রেলিয়ার কোচ।  ক্যামেরণ গ্রীণের বোলিং যে অস্ট্রেলিয়া শিবিরকে বহু ক্ষেত্রেই সুবিধা করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।  কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলে এখনই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

close whatsapp