বড় রান তাড়া করতে নেমে হারতে হল ভারতকে, তৃতীয় ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করল অস্ট্রেলিয়া

IND vs AUS
IND vs AUS. (Photo Source: Twitter)

তৃতীয় একদিনের ম্যাচে ভারতকে ৬৬ রানে হারাল অস্ট্রেলিয়া। শেষমেশ ২-১ ব্যবধানে সিরিজটি জিতল ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে এই সিরিজ জয় অবশ্যই ভারতকে অনেকটা আত্মবিশ্বাস জোগাবে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। তাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে শুরুটা দারুণভাবে করে। তাদের মধ্যে ৭৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ওয়ার্নার ৩৪ বলে ৫৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে আউট হন। মার্শ মাত্র ৪ রানের জন্য শতরান পাননি। তিনি ১৩টি চার এবং ৩টি ছয় সহ ৮৪ বলে ৯৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার এবং স্টিভ স্মিথের মধ্যে ১৩৭ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ হয়। স্মিথ ৬১ বলে ৭৪ রানের একটি সুন্দর ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। মার্নাস ল্যাবুশেনও এই ম্যাচে ভালো রান পান। তিনি ৫৮ বলে ৭২ রানের একটি দারুণ ইনিংস খেলেন।

অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে বেশি রান আসেনি। অধিনায়ক প্যাট কামিন্স ২২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫২ রান করে অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৮১ রান দিয়ে ৩টি উইকেট নিতে সক্ষম হন। কুলদীপ যাদব ২টি উইকেট শিকার করেন। অন্যদিকে, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ ১টি করে উইকেট পান।

বল হাতে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেন গ্লেন ম্যাক্সওয়েল

এই ম্যাচে রোহিত শর্মার সাথে ওপেনিং করতে আসেন ওয়াশিংটন সুন্দর। তবে তিনি বেশি রান করতে পারেননি। তিনি ৩০ বলে মাত্র ১৮ রান করতে সক্ষম হন। অধিনায়ক রোহিত শর্মা ৫৭ বলে ৮১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ৬টি ছয়। বিরাট কোহলি ৫টি চার এবং ১টি ছয় সহ ৬১ বলে ৫৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। কেএল রাহুল শুরুটা ভালো করেছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনি ৩০ বলে ২৬ রান করতে সক্ষম হন। সূর্যকুমার যাদব এই ম্যাচে বেশি রান করতে পারেননি।

শ্রেয়াস আইয়ার ৪৩ বলে ৪৮ রান করতে সক্ষম হন। রবীন্দ্র জাদেজা ৩৬ বলে ৩৫ রান করে আউট হন। শেষমেশ ৪৯.৪ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় ভারত। এই ম্যাচে অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ১০ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন এবং তনভীর সংঘ ১টি করে উইকেট নিতে সক্ষম হন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp