“কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে নেড়া হয়ে গেলাম” – বড় চুলের সুয়াশের অজানা কাহিনী
অনূর্ধ্ব-১৯ ট্রায়ালে নির্বাচিত না হওয়ার দিনগুলি স্মরণ করেছেন সুয়াশ
আপডেট করা - May 11, 2023 9:14 pm

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর আইপিএল ২০২৩ অভিযান এখনও অবধি বিশেষ সফল নয়, কারণ পাঁচটি ম্যাচে জিতলেও, ছয় ম্যাচে হারতে হয়েছে তাদের। তবে এই মরসুমে তরুণ লেগ-স্পিনার সুয়াশ শর্মার উত্থান নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টকে ভরসা যোগবে। কেকেআরের এই বিশেষ প্রতিভা সম্প্রতি তাঁর বড় চুল রাখার পিছনে একটি আবেগময় গল্প প্রকাশ করেছেন।
দুইবারের আইপিএল বিজয়ী কলকাতা নাইট রাইডার্স প্রতিভাবান স্পিনারদের একটি মঞ্চ দেওয়ার জন্য বিখ্যাত এবং সুয়াশ শর্মা সেই তালিকায় প্রবেশকারী সর্বশেষ নাম। ১৯ বছর বয়সী লেগি তাঁর আইপিএল অভিষেকেই তিন উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। তাঁর উত্থানের কাহিনী যেমন চমকপ্রদ, তেমনই তাঁর হেয়ারস্টাইলের কাহিনীও।
তরুণ লেগি প্রকাশ করেছেন যে ভালো পারফর্ম্যান্সের পরেও অনূর্ধ্ব-১৯ ট্রায়ালের জন্য নির্বাচিত না হওয়ার পরে তিনি ভেঙে পড়েছিলেন। খবরটি জেনে কেঁদে ফেলেছিলেন তিনি। তাঁকে ট্রায়ালের জন্য ডাকা হলেও, তাঁকে দক্ষতা প্রদর্শনের সুযোগ না দিয়েই ফেরত পাঠানো হয়েছিল, যার ফলে তরুণ খেলোয়াড় হতাশ হয়েছিলেন।
“গত বছর আমি অনূর্ধ্ব-১৯ দলের জন্য ট্রায়াল দিয়েছিলাম এবং ভালো পারফর্ম করেছিলাম। আমাকে নির্বাচিত করা হয়নি এবং তারপরে রাত ১২:৩০-১টার দিকে তারা একটি তালিকা দিয়েছিল। তখন আমি ঘুমিয়ে ছিলাম। আমি ৩টের দিকে উঠে দুই ঘন্টা ধরে কেঁদেছিলাম। আমাকে বলা হয়েছিল তারা আরও একবার আমার বোলিং দেখতে চায়। আমি সেখানে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে গুরুত্ব দেয়নি। আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে নেড়া হয়ে গেলাম।
“আমি খুবই হতাশ ছিলাম। বিশ্বাসও করতে পারছিলাম না যে এটা আমার সাথে ঘটছে। আমি আমার দক্ষতার উপর এত বেশী পরিশ্রম করার শপথ নিয়েছিলাম যে একদিন তারা আমাকে নিজেরাই ডাকবে। এবং তারপরে ধীরে ধীরে চুল আবার বাড়তে শুরু করেছিল এবং পারফর্ম্যান্সও উন্নত হয়েছিল। তাই আমি চুল রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হেয়ারস্টাইলটি আমার জন্য উপযুক্ত,” সুয়াশ আইপিএলকে একটি সাক্ষাৎকারে বলেছেন।
What's the story behind going bald to flaunting long hair ❔😎
How he builds his perfect leg-spinner 🤔
His selection for @KKRiders 👏
Presenting 𝗧𝗛𝗘 𝗦𝗨𝗬𝗔𝗦𝗛 𝗦𝗛𝗔𝗥𝗠𝗔 𝗦𝗧𝗢𝗥𝗬 filled with emotions 👌👌 – By @ameyatilak#TATAIPL | #KKRvRR pic.twitter.com/WVuTp4hFun
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
আমি মোটেও নির্বাচিত হওয়ার আশা করছিলাম না: সুয়াশ শর্মা
সিনিয়র লেভেলে তুলনামূলকভাবে অপরিচিত হলেও, আইপিএল ২০২৩ মিনি নিলামে সুয়াশকে কেকেআর ২০ লাখ টাকার বেস প্রাইসে কিনেছিল। ১৯ বছর বয়সী এই লেগস্পিনার টুর্নামেন্টের ১৬তম সংস্করণের আগে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি দ্বারা নির্বাচিত হওয়ার উত্তেজনা প্রকাশ করেছেন।
“(আইপিএল) ট্রায়ালের সময় আমি প্রশংসিত হয়েছিলাম কিন্তু তার জন্য নির্বাচিত হব কিনা তা নিশ্চিত ছিলাম না। নিলামের সময়ে আমি সবে ২৫ দিনের ট্রায়াল থেকে ফিরছিলাম। রিকশা থেকে নামতেই ফোন কল এল। তখনই বুঝলাম যে সম্ভবত আমাকে বাছাই করা হয়েছে। আমার বাবা বিমানবন্দরে ছিলেন এবং তিনিও কাঁদছিলেন। সেই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমি মোটেও নির্বাচিত হওয়ার আশা করছিলাম না,” সুয়াশ স্মরণ করেছেন।