সানরাইজার্স হায়দরাবাদের মিডল অর্ডার নিয়ে চিন্তিত ব্রায়ান লারা
আপডেট করা - Apr 19, 2023 12:19 pm

পরপর দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছেই থেমে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে মুম্বই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল সানরাজা্র্স হায়দরাবাদ। কিন্তু সেখানেই শেষরক্ষা করতে পারেনি তারা। রোহিত শর্মাদের ১৯২ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৭৮ রানেই শেষ হয়ে গিয়েছিল ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে দলের মিডল অর্ডার নিয়েই মুখ খুলেছেন কোচ ব্রায়ান লারা। সরাসরি না বললেও সানরাইজার্স হায়দরাবাদের মিডল অর্ডার যে বেশ দুর্বল তা মানতে কোনও দ্বিধা নেই তাঁর।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে একেবারেই ভাল পারফর্ম্যান্ল দেখাতে পারেনি সানরািজার্স হায়দরাবাদ। এর ফলেই যে তাদের হারতে হয়েছে তা বলাই বাহুল্য। সানরািজার্স হায়দরাবাদের মিডল অর্ডারও সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি। গতম্যাচে হ্যারি ব্রুকের সেঞ্চুরী ইনিংসেরপ সৌজন্য বড় রানে পৌঁঁতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বড় রানের বিরুদ্ধে পাল্টা লড়াইটা করতে পারেনি তারা। এরপর থেকেই ব্রায়ান লারার মুখে দলের মিডল অর্ডারের পারফর্ম্যান্স নিয়ে নানান কথা বার্তা।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১৪ রানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ
তাঁর মতে সানরাইজার্স হায়দরাবাদের মিডল অর্ডার নিয়ে এখনও কাজ চলছে। কিন্তু এই পরীক্ষা নীরিক্ষার ফলে সময় যে ক্রমশ কমে আসছে তা বুঝতে কিন্তু বাকি নেই তাদেরও। সেইসঙ্গে এই মুহূর্তে সানরাইজার্স গায়দরাবাদের মিডল অর্ডারে কেমন ক্রিকেটারের খোঁজ তাদের রয়েছে, সেই কথাও জানাতে দ্বিধা করেননি ব্রায়ান লারা। তাঁর মতে সানরাইজার্স হায়দরাবাদের মিডল অর্ডারের ভাল পারফর্ম্যান্সের জন্য ডেভিড মিলার কিংবা রাহুল তেওয়াটিয়ার মতো কোনও একজন ক্রিকেটারকে প্রয়োজন। এমন কোনও ক্রিকেটারের দলে না থাকাটাই তাদের অন্যতম সমস্যার কারণ বলে মনে করছেন ব্রায়ান লারা।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ব্রায়ান লারা জানিয়েছিলেন, “মিডল অর্ডার নিয়ে এখনো কাজ চলছে। আমাদের এমন একজন ক্রিকেটারকে চাই যারা একেবারে ম্যাচের শেষপর্যন্ত ভাবতে পারেন। আইপিএলের তার যথেষ্ট উদাহরণও রয়েছে। রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলারদের মতো ব্যক্তিত্বের একজন ক্রিকেটার চাই আমাদের, যারা পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে পরিকল্পনা করতে পারবেন। বিশেষ করে যে বোলাররা বোলিং করতে আসছেন তাদের নিয়েও সঠিক পরিকল্পনা করত হবে। তা নিয়েই কাজ চলছে আমাদের”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত দুটো ম্যাচ জিততে পেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও হাতে েখনও বেশ কিছু ম্যাচ রয়েছে। সুযোগও রয়েছে তাদের সামনে। সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।