স্বস্তি যোগাচ্ছেন বোলাররা, জোহানেসবার্গে নামার আগে ব্যাটিংয়ের দিকে বাড়তি নজর ভারতের

Navdeep Saini
Navdeep Saini. (Photo Source: Twitter)

সেঞ্চুরিয়নের পর এবার জোহানেসবার্গ। এই টেস্ট জিতলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে ক্রিকেটের নতুন ইতিহাস লিখবে ভারত। ২৯ বছরের দীর্ঘ খরা কাটাবেন বিরাট কোহলিরা। আর সেই ম্যাচে নামার আগে ভারতীয় দলকে স্বস্তি যোগাচ্ছেন বোলাররা। তবে খানিকটা অস্বস্তিও রয়েছে সেখানে। ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না রাহুল দ্রাবিড়। জোহানেসবার্গে নামার আগে সেদিকেই সবচেয়ে বেশি নজর তাঁর।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে টপ অর্ডার ভাল ব্যাটিং করলেও, মিডল অর্ডার একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিরাট, কোহলি, রাহানে এবং চেতেশ্বর পুজারারা চূড়ান্ত ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছিলেন। তবে রান টপকেছিল ৩০০ রানের গন্ডী। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৪ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপ। একমাত্র দু ইনিংসেই বোলারদের দুরন্ত পারফরম্যান্স ভারতকে প্রথম জয়টা এনে দিয়েছিল। আর তাতেই খুশি রাহুল দ্রাবিড়।

প্রথম ম্যাচে বোলাররা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন, ব্যাটিংয়ে কিছু জায়গায় ভুল শোধরাতে হবে, জানান দ্রাবিড়

জোহানেসবার্গে নামার আগে বোলারদের পারফরম্যান্সই স্বস্তি যোগাচ্ছে। সেঞ্চুরিয়নে পরপর দু ইনিংসেই দক্ষিণ আফ্রিকাকে  ২০০ রানের গন্ডী টপকাতে দেননি সামি, বুমরা, সিরাজরা। তাদের স্পেল, লেংথ এবং বোলিং ভ্যারিয়েশনে মুগ্ধ দ্রাবিড়। তাই আলাদাভাবে না বললেও জোহানেসবার্গেও যে ভারতীয় দলের প্রধান শক্তি বোলিং পারফরম্যান্স তা কার্যত স্পষ্ট।

তবে গতম্যাচে প্রথম ইনিংসে টপ অর্ডারকে বাদ দিলে, সেভাবে আর ভারতীয় ব্যাটারদের দেখা যায়নি। সেইসঙ্গে দলের প্রধান তারকাদের খারাপ শট নির্বাচন তো রয়েছেই। জোহানেসবার্গে আর কোনওরকম ভুল চাননা দ্রাবিড়। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এখানেই পুরো শক্তি নিয়ে ফিরতে চায় ভারত।

জোহানেসবার্গে নামার আগে দ্রাবিড় জানান, ‘আমাদের বোলাররা প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তবে ব্যাটিংয়ে এখনও বেশকিছু জায়গায় আমাদের ভুল শোধরাতে হবে। সেদিকেই নজর রয়েছে আমাদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও, এটা ভুললে চলবে না, জোহানেসবার্গে ওরা সিরিজে ফেরার জন্য মরিয়া হয়ে উঠবে’।

জোহানেসবার্গে সমস্ত ভুল শুধরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের ইতিহাস গড় নাকি, সিরিজে সমতা ফেরা কোন দৃশ্য দেখা যায় সেদিকেই তাকিয়ে সকলে।

close whatsapp