আইপিএলের বায়োবাবল ভাঙলে নির্বাসন থেকে ১ কোটি টাকার ফাইন হতে পারে, কড়া বার্তা বোর্ডের

IPL trophy
IPL trophy. (Photo Source: Twitter)

আইপিএলের বায়োবাবল নিয়ে আরও কড়া কড়ির রাস্তায় বিসিসিআই। আইপিএলের মাঝে বায়ো বাবল ভাঙলে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন ক্রিকেটার থেকে তাদের পরিবারের সদস্যরা এবং ফ্র্যাঞ্চাইজিও। একইসঙ্গে আইপিএলের সঙ্গে জড়িত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে এই এক নিয়ম। আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগেই কড়া বার্তা দেওয়া হয়েছে বোর্ডের তরফে। করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে আইপিএল। বায়োবাবলের মধ্যে থেকেই মাঠে নামতে হবে ক্রিকেটারদের। আর সেখানেই কোনওরকম ঝুঁকি নিতে চান না বিসিসিআই কর্তারা।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের মেগা আইপিএল। আট দলের পরিবর্তে এবারের আইপিএল হবে দশ দলকে নিয়ে। আর তার আগেই সমস্ত করোনা বিধি নিয়ে একেবারে আঁটোসাটো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। করোনার বাড়বাড়ন্তের জন্য একসময় এবারের আইপিএল দেশের মাটিতে করা নিয়েই বড় চ্যালেঞ্জের সামনে পড়েছিল বোর্ড। যদিও শেষপর্যন্ত সমস্ত বাধা তারা কাটিয়ে উঠেছে।

করোনার পরিস্থিতি এখন খানিকটা অনুকূলে এলেও, বোর্ড কোনওরকম ঝুঁকি নিতে চায় না। তাই সমস্ত দিক বিচার করে এবারের আইপিএল একটি রাজ্যেই করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্তারা। মহারাষ্ট্রেই হবে এবারের আইপিএল। মুম্বই এবং পুণের মাঠেই হবে এবারের আইপিএল। প্রথমে দর্শক প্রবেশের কথা না থাকলেও, শেষপর্যন্ত অবশ্য ২৫ শতাংশ সমর্থক নিয়ে ম্যাচ করার কথা ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে ২৫ শতাংশ সমংর্থকই থাকবে।

আইপিএলে ক্রিকেটার থেকে অফিসিয়ালসদের জন্য কঠিন নিয়ম বিসিসিআইয়ের

কিন্তু ক্রিকেটারদের বায়ো বাবলের মধ্যে থেকেই খেলতে হবে। শুধু তাই নয় তাদের পরিবারের সদস্যদেরও বোর্ডের নির্ধারিত কঠিন বায়ো বাবলের মধ্যেই থাকতে হবে। আর এই নিয়ম যাতে সকলে মেনে চলে সেজন্যই এবার আরও কড়া নির্দেশিকা বোর্ডের তরফে। কোনওরকম ভাবেই বোর্ডের তৈরি করা এই বায়ো বাবল ভাঙতে পারবেন না ক্রিকেটার থেকে তাদের পরিবারের সদস্য এবং আইপিএলের সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তি। এমনটা হলে তাঁকে কঠিন শাস্তি পেতে হবে।

আর্থিক জরিমানা হিসাবে হতে পারে ১ কোটি টাকা। একইসঙ্গে সেই ক্রিকেটারকে আইপিএলের মঞ্চ থেকে এবারের জন্য নির্বাসিতও করা হতে পারে। আইপিএলের জন্য ইতিমধ্যেই ৭ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই ক্রিকেটাররা তাদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যেই তারা কোয়ারেন্টাইনেও প্রবেশ করে গিয়েছেন। আর সেখানেই বায়ো বাবলের নিয়মের ক্ষেত্রে এবার কড়া হয়েছে বোর্ড।

ক্রিকেটারদের ক্ষেত্রে নিয়ম

ম্যাচ অফিশিয়াল, ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি অফিসিয়ালদের জন্য ৭ দিনের কোয়ারেন্টাইন।

ম্যাচে উপস্থিত না থাকলে, সেই ম্যাচের টাকা পাবেন না ক্রিকেটার থেকে  ম্যাচ অফিসিয়ালসরা

দ্বিতীয়বার নিয়ম ভাঙলে এক ম্যাচ নির্বাসিত

তৃতীয়বার বায়োবাবলের নিয়ম ভাঙলে আইপিএল থেকেই নির্বাসিত হবে সেই ক্রিকেটার/ম্যাচ অফিসিয়ালসরা।

কোভিড পরীক্ষা দিতে ব্যর্থ হলে ৭৫,০০০ টাকা জরিমানা দিতে হবে প্রতিবার

ক্রিকেটারদের পরিবারের ক্ষেত্রে নিয়ম

প্রথমবার নিয়ম ভাঙলে সেই পরিবারের সদস্যকে ফের ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হবে

সেই ক্রিকেটারকেও ফের ৭ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে এবং যে ম্যাচ গুলোতে খেলতে পারবেন না তারা ম্যাচ ফিও পাবেন না তারা

দ্বিতীয়বার নিয়ম ভাঙলে সেই পরিবারের সদস্যকে আইপিএলের মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হবে

ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রে নিয়ম

ক্রিকেটাররা নিয়ম ভাঙলে শাস্তি পেতে হবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকেও। প্রথম নিয়ম ভাঙার শাস্তি হিসাবে ১ কোটি টাকা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। আর এরপরও নিয়ম ভঙ্গ হলে ম্যাচের পয়েন্ট কাটা যাবে।

যদি কোনও ফ্র্যাঞ্চাইজি মাঠে ১২ জন ক্রিকেটারকে নামাতে অসমর্থ হয়, তবে তাদের টেকনিক্যাল কমিটির কাছে যেতে হবে।

যদি কোনও ক্রিকেটার হেলথ ও সেফটি অফিসিয়ালসদের না জানিয়ে বাইরে চলে যান, তবে সেক্ষেত্রেও বড়সড় জরিমানা দিতে হবে সেই ফ্র্যাঞ্চাইজিকে

close whatsapp