নিলামে সবার আগে সুযোগ পাবেন সেরা দশ মার্কি ক্রিকেটার

IPL Trophy
IPL Trophy. (Photo SOurce: IPL/BCCI)

আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা এখন। তার আগে অবশ্যই সকলের চোখ এখন মেগা নিলামের দিকে। কোন ক্রিকেটার কোন দলে যায় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। আর সেখানেই সবার প্রথম নিলামে যে ক্রিকেটারদের নিলাম হবে, তাই ঠিক করে দিল বোর্ড। দশজন মার্কি ক্রিকেটার বেছে নিয়েছে বিসিসিআই। নিলামের শুরুতেই এই দশজনকে নিয়েই শুরু হবে লড়াই। শোনাযাচ্ছে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের অনুরোধেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আসন্ন আইপিএলের জন্য ৫৯০জন ক্রিকেটারকে চুড়ান্ত তালিকায় বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবারই তাদের নাম ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে আয়োজন হবে আইপিএলের মেগা নিলাম। তারই তোরজোর চলছে জোরকদমে। ইতিমধ্যেই প্রতিটি ক্রিকেটারের বেস প্রাইজও ঠিক হয়ে গিয়েছে। কিন্তু দশ দলের আউপিএলের নিলামের জন্য সবার প্রথম সুযোগ পাবেন দশজন মার্কি ক্রিকেটার। সেখানেই চার দেশীয় তারকার সঙ্গে রয়েছে ছজন বিদেশী তারকাও।

আইপিএলের ১০ মার্কি ক্রিকেটার

রবিচন্দ্রন অশ্বিন

শ্রেয়স আইয়ার

শিখর ধওয়ান

মহম্মদ সামি

ফাফ ডুপ্লেসি

ট্রেন্ট বোল্ট

প্যাট কামিন্স

কুইন্টন ডিকক

কাগিসো রাবাডা

ডেভিড ওয়ার্নার

গতবছরের শেষেই আইপিএলের মঞ্চে সংযোজন হয়েছে দুই নতুন ফ্র্যা়্ঞ্চাইজি। লখনউ সুপার জায়ান্টস ও আহমেদাবাদ। বিরাট অঙ্কের মূল্যে এবারের আইপিএলে যোগ হয়েছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি। আর দশ দলের আইপিএলের জন্যই আয়োজিত হতে চলেছে মেগা নিলাম। যেজন্য ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চারজন ক্রিকেটারকে ধরে রেখে, বাকিদের ছেড়ে দিয়েছে।

আবার তেমনই নিলামের আগে তিনজন করে ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছিলেন এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজিও। ইতিমধ্যেই তিনজন সেরা ক্রিকেটারকে তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৭ কোটি টাকায় তারা নিয়েছ লোকেশ রাহুলকে। কে এল লাহুলই এবার লখনউয়ের অধিনায়ক। এছাড়াও সেই দলে গিয়েছেন মার্কাস স্টয়নিস ও রবি বিষ্ণোই।

আহমেদাবাদেক অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর সঙ্গেই সেই দলে গিয়েছেন রশিদ খানের মতো তারকাও। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বেশকিছু টাকা খরচ করে ফেলেছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী মেগা নিলাম। সেখানেও সেরা তারকাদেরই আগে তুলতে চায় তারা। আর সেজন্যই মার্কি ক্রিকেটারদেরকে সবার আগে নিলামে তোলার আবেদন করা হয়েছিল। সেই মতোই অশ্বিন, ধওয়ানরা ,সাবর আগে সুযোগ পাবেন আইপিএলের নিলামে। এখন শুধু  দেখার কোন দলে কে যায়।

close whatsapp