ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সংঘাত বিসিসিআইয়ের

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড়দের বিশ্রাম দিতে রাজী নাও হতে পারে

BCCI LOGO
A view of BCCI’s logo. (Image Source: Twitter)

রবিবার, ১লা জানুয়ারি, তাদের সাম্প্রতিক পর্যালোচনা সভায়, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ৫০ ওভারের বিশ্বকাপের আগে ২০জন ভারতীয় খেলোয়াড়ের কাজের চাপ পরিচালনা করার বিষয়ে একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই সিদ্ধান্তর ফলে বোর্ডের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সংঘাত হতে পারে কারণ টুর্নামেন্টে সাফল্য পাওয়ার জন্য দলগুলি তাদের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দিতে ইচ্ছুক নাও হতে পারে।

বিসিসিআই রবিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একযোগে কাজ করবে কাজের চাপ নিরীক্ষণ ও পরিচালনা করতে কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে ভারত এবং তার পরে ৫০ ওভারের বিশ্বকাপও রয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কিছু ভারতীয় খেলোয়াড় চোট পেয়ে বাদ যাওয়ায় এই নীতি গ্রহণ করার কথা ভাবছে বোর্ড।

কোন খেলোয়াড়কে বিশ্রাম দিতে ফ্র্যাঞ্চাইজিদের বলতে পারে না বিসিসিআই: আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

এটা লক্ষণীয় যে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ কয়েক বছর ধরে এই নীতি অনুসরণ করে আসছে এবং আইপিএলের মতো বিশ্বস্তরের ঘরোয়া লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে এই নীতি মেনে কার্যপ্রণালী ঠিক করে। একজন আইপিএল কর্মকর্তার সাম্প্রতিক বিবৃতি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিসিসিআইকে তাদের নীতিতে কিছু সংশোধন করতে হবে কারণ আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে খেলোয়াড়দের চুক্তির কারণে বোর্ড কাজের চাপ পরিচালনা করার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না।

“কোন আইপিএল ম্যাচের জন্যই কোন খেলোয়াড়কে বিশ্রাম দিতে ফ্র্যাঞ্চাইজিদের বলতে পারে না বিসিসিআই। তারা অবশ্যই কাজের চাপ নিরীক্ষণ করতে পারে এবং কোন তথ্য চাইতে পারে, তবে তারা একটি সীমাবদ্ধতা নির্ধারণ করতে পারে না এবং বলতে পারে না যে একটি নির্দিষ্ট খেলোয়াড় কেবলমাত্র x সংখ্যক ম্যাচ খেলতে পারে বা শুধুমাত্র x সংখ্যক ওভার বল করতে পারে,” একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা ক্রীড়াসূচীর পাশাপাশি একটি বর্ধিত আইপিএল মরসুমের ফলে খেলোয়াড়দের ফিটনেস স্তর পর্যবেক্ষণ করতে হবে। এই বছরের শেষের দিকে ভারতে ওডিআই বিশ্বকাপের আয়োজন হবে। খেলোয়াড়দের কাজের চাপ সামলানোর ক্ষেত্রে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে কোন সুরাহা পায় কিনা তা্র দিকে নজর থাকবে।

close whatsapp