বিরাটদের বিরুদ্ধে হুঙ্কার বাবর আজমের

Virat Kohli and Babar Azam
Virat Kohli and Babar Azam. (Photo Source: Getty Images)

২৪ অক্টোবর শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আর এই ম্যাচের আগে উত্তেজনার পারদ অনেকদিন আগে থেকই চড়ছে। শুরু হয়েছে বাকযুদ্ধও। আর এই আহবে নতুন সংযোজন বাবর আজমের মন্তব্য। এদিন বিরাট কোহলিদের হারাব বলেই মন্তব্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।

ইতিমধ্যেই আইসিসি বিশ্বকাপে ১২ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আর ১২ বারই জিতেছে ভারত। আর সেই ইতিহাস আর মাথায় রাখতে চাইছে না পাক অধিনায়ক। তিনি বলেন, ‘বড় প্রতিযোগিতায় সব থেকে বেশি জরুরি হচ্ছে বিশ্বাস। দল হিসেবে আমারা যথেষ্ট আত্মবিশ্বাসী। অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে রাজি নই। রবিবার বিরাটদের আমরা হারাবই।’ বিগত তিন-চার বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়মিত খেলছে পাকিস্তান। বাবর বলেন, ‘আরবের উইকেট কেমন হয় সেই বিষয় আমরা জানি। শেষ তিন, চার বছর ধরে এখানে খেলছি আমরা। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানে আমাদের ব্যাটাররা। রবিবার যে ভাল খেলবে সেই জিতবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার বিশ্বাস আমরাই জিতব।’

এ বিষয়ে মন্টি পানেসার বলেন, ‘ভারতের বিরুদ্ধে চাপে থাকবে বাবর আজমরা। কারণ অতীতের রেকর্ড। ভারত অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে। ভারত শুরুতেই বাবর আজমকে ফিরিয়ে দিতে পারলেই পাকিস্তানের ব্যাটিংয়ে ভাঙন ধরবে।’

আমার মতে, তিনি হলেন অশ্বিন (ভারতের গেম-চেঞ্জার)। তাঁকে আগে থেকে বোঝা যায়না। আর রবীন্দ্র জাদেজা। ব্যাট এবং বল দুটো দিয়েই তিনি গেম চেঞ্জার। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি একটি চমৎকার টুর্নামেন্ট খেলেছিলেন। তারা দুজনই প্রধান প্লেয়ার হতে চলেছেন, কারণ অশ্বিন পাওয়ারপ্লেতে এবং ডেথ ওভারেও অসাধারণ হতে পারে। সে এত ভালো করেছে। জাদেজা ও অশ্বিন ভালো পারফর্ম করলে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবেই।’ এখন দেখার শেষ হাসি কে হাসে!

 

close whatsapp