টি২০ বিশ্বকাপের আগে সুনীল গাভাসকরের সঙ্গে সাক্ষাত বাবর আজমের

Sunil Gavaskar and Babar Azam
Sunil Gavaskar and Babar Azam. ( Image Source: Twitter )

টি টোয়েন্টি বিশ্বকাপে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।  তারপরই মেলবোর্নে দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে চর্চিত এবং হাইভোল্টেজ ম্যাচ। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। গতবার এই টি টোয়েন্টি বিশ্বকাপেই পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গেতাদের বিশ্বকাপের যাত্রাও শেষ হয়ে গিয়েছিল। এবারও ফের মুখোমুখি হতে চলেছে দুই প্রতিপক্ষ। ফলাফল কী হবে তা ২৩ অক্টোবর জানা যাবে। তার আগে একটাই ছবি এখন  সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিশ্বকাপের আগে সুনীল গাভাসকরের সাক্ষাত পেলেন বাবর আজম।

সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যচে নেমেছিল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে অবশ্য খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। সেখানেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে তারা। তার আগেই একটি সৌজন্য সাক্ষাতে সুনীল গাভাসকরের সঙ্গে দেখা হয়েছে বাবর আজম সহ অন্যান্য পাকিস্তান তারকা ক্রিকেটারদের। ম্যাচের আগের দিন রাতের এক অনুষ্ঠানেই প্রাক্তন কিংবদন্তী ভারতীয় তারকার সঙ্গে সাক্ষাত হয় বাবর আজমের।

গাভাসকরের থেকে নানান পরামর্শও পেলেন বাবর আজম

সেখানেই তাদের মধ্যে ক্রিকেট নিয়ে নানান আলাপ আলোচনাও লক্ষ্য করা যায়। বলাই বাহুল্য এমন কিংবদন্তী ক্রিকেটারকে কাছে পেয়ে তারা যে নানান পরামর্শও আদায় করে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেই এখন ভাইরাল। ভারকতীয় কিংবদন্তী  ক্রিকেট সুনীল গাভাসকরের সাক্ষাত পেয়ে আপ্লুত পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। সেই কথা তিনি নিজেই জানিয়েছেন বিভিন্ন মহলে। সুনীল গাভাসকরের থেকে বিশেষ পরামর্শও পেয়েও তিনি আপ্লুত।

বিশ্বকাপের ম়্চে আসার আগে নানান রেকর্ড গড়েছেন বাবর আজম। কয়েকদিন আগেই আন্তর্জাতিক মঞ্তে ১১ হাজার রানের মািক হয়েছেন বাবর আজম। শুধু তাই নয় তাঁর নেতৃত্বে সদ্য পাকিস্তান ত্রি দেশীয় সিরিজও জিতেছে। কয়েকদিন আগেই নিউ জিল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চেও সেই ধারাই অব্যহত রাখতে মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান। কিন্তু প্রস্তুতি ম্যাচে শুরুটা কিন্তু সেভাবে ভাল করতে পারেনি তারা।

ইংল্যান্ডের কাঠে প্রথম প্রস্তুতি ম্যাচেই হেরে গিয়েছিল পাকিস্তান। সেখানে থাদের খারাপ ফিল্ডিং নিয়েও কম সমালোচনা হচ্ছে না। যদিও সামনে আরেও েখটা প্রস্তুতি ম্যাচ রয়েছে। এরপরই বারতের বিরুদ্ধে মেগা লড়াইয়ে নামছে পাকিস্তান। সেখানেই শেষপরপ্যন্ত বাবর আজম ফের জ্বলে ওঠেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp