ব্যাটার অক্ষর পটেলের প্রশংশায় দিল্লি ক্যাপিটালস সহকারী কোচ শেন ওয়াটসন
আপডেট করা - Apr 24, 2023 5:17 pm

নতুন বছরের শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন অক্ষর পটেল। দেশের জার্সির পর আইপিএলের মঞ্চেও ধারাবাহিক পারফরম্যান্সের ধারা অব্যহত রেখেছেন এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস টানা পাংচ ম্যাচ হারলেও, অক্ষর পটেলের পারফরম্যান্স নিয়ে কিন্তু বিশেষ উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে নামার আগেই অক্ষর পটেলকে প্রসংসায় ভরিয়ে দিচ্ছেন শেন ওয়াটসন।
গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের আইপিেলে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেই জয়ের পিছনেও অক্ষর পটেলের অবদান কম ছিল না। এবারের আইপিএলে অক্ষর পটেল যে দিল্লি ক্যাপিটালসের অন্যতম প্রধান ভরসা বলাই বাহুল্য। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজের পারফরম্যান্স প্রদর্শন করছেন অক্ষর পটেল। আর সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন। এই মহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসাবেই অক্ষর পটেলকে দেখছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার।
আইপিএলে ছয় ম্যাচ খেলে অক্ষর পটেলের রান ১৪৮
এবারের আইপিএলে প্রতি ম্যাচেই কার্য়ত রান পেয়েছেন অক্ষর পটেল। শুধুমাত্র তাই নয় একটি অর্ধশতরানও পেয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই এবারের আইপিেলে প্রথম অর্ধশতরান পেয়েছিলেন অক্ষর পটেল। সেই ম্যাচে তো বটেই, প্রতি ম্যাচেই অক্ষর পটেলের ব্যাট থেকে দেখা গিয়ে্ছে বড় শটের ঝলক। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তাঁর ম্যাচ জেতানোর দক্ষতা রয়েছে বলে মনে করছেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন। এদিন সানরাইজডার্স হায়দরাবাদের বিরুদ্ধেও তিনি যে অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে শেন ওয়াটসন জানিয়েছেন, “প্রথম কয়েকবছর একজন অতি দক্ষ বোলার হিসাবেই আমরা অক্ষর পটেলকে দেখেছিলাম। কিন্তু এই মুহূর্তে তিনি একজন বিশ্বমানের পাওয়ার হিটার ও বিশ্বমানের ব্যাটারে পরিণত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ামরা সকলে সেটা দেখেছিলাম। এবার আইপিএলেও দেখতে পাচ্ছি তিনি কতটা বিশেষ। তাঁর নিজের দক্ষতার প্রতি একাগ্রতাই দেখা যাচ্ছে এখানে এবং সেটা বিশ্বের অন্যতম সেরা বোলারদের বিরুদ্ধেই করে দেখাচ্ছেন তিনি”।
এই মুহূর্তে আইপিএলের মঞ্চে ছয় ম্যাচে ১৪৮ রানে রয়েছে অক্ষর পটেলের। তাঁর গড় রয়েছে ২৯.৬০ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৪৮.০০। এই মুহূর্তে অক্ষর পটেল আইপিএলে করেছেন ১৬, ৩৬, ২, ৫৪, ২১ এবং ১৯। সানাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফের বড় রানের ইনিংস তিনি খেলতে পারেন কি্না সেটাই এখন দেখার।