মহিলা আইপিএলের নিলামে হরমনপ্রীত কৌরকে পিছনে ফেলে দিলেন অ্যাশলে গার্ডনার

Ashleigh Gardner
Ashleigh Gardner. (Photo by Charles McQuillan/Getty Images)

শুরু থেকেই জমজমাট মহিলাদের আইপিএলের আসর। সোমবার শুরু হয়েছে মহিলাদের আইপিএলের মেগা নিলাম। আর সেখানেই ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতকে পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যাশলে গার্ডনার। স্মৃতি মন্ধনার পর সর্বোচ্চ দাম পেলেন অ্যাশলে গার্ডনার। ৩ কোটি ২০ লক্ষ টাকায় গুজরাত জায়ান্টসে গেলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। আর তাতেই প্লুত েসকলে।  টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। আর তারই পুরষ্কার পেলেন সদ্য শুরু েহতে চলা মহিলা আইপিএলের মঞ্চে।

এবারের মহিলাদের আইপিএলে তাঁকে নিয়েশুরু থেকেই বেশ চর্চা ছিল।  যদিও আইপিএলের নিবামের শুরুতেই নজর কেড়েচিলেন স্মৃতি মন্ধনা। এরপরই প্রথম বিদেশী হিসাবে নিলামে উঠেছিেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। সেখানে শুরু থেকেই তাঁকে নিয়ে লড়াই ছিল দেখার মতো। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স তাঁর বিড করেছিল। কিছুক্ষণের মধ্যেই সেই লড়াই প্রবেশ করেন দুজরাত জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্স। এরপরই ল়ড়াইট জোরদার শুরু হয়। আর সেখানেই বাজিমাত করে গুজরাট জায়ান্টস।

৩ কোটি ২০ লক্ষ টাকা দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার

এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য এদিন মরিয়া হয়েছিল গুজরাত জায়ান্টস। অ্যাশলে গার্ডনমারের বেস প্রাইজ ছিল এবার ৫০ লক্ষ থেকে। সেখান থেকেই ধীরে ধীরে তাঁর দাম পৌঁছে যায় কোটি টাকার ঘরে। সেখানেই শেষপর্য়ন্ত ৩ কোটি ২০ লক্ষ টাকায় অ্যশলে গার্ডনারকে দলে তুলে নিয়েছিল গুজরাত জায়ান্টস। আর তাতেই সকলে কার্যত চমকে গিয়েছেন। এই মুহূর্তে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বেই বিশ্বরাের মঞ্চেও নেমেছে ভারতীয় দল।

এখানে দেখুনঃ  WPL Auction Live Updates

মহিলা আইপিএলের নিলামে ২ কোটি ৮০ লক্ষ টাকাতেই এবার মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন হরমনপ্রীত কৌর। সেখানেই তাঁকে পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার অ্যাশলে গার্ডনার। সেইসঙ্গেই এবারের মহিলা আইপিএলে এখনও পর্যন্ত বিদেশী ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দামও পেয়ে গিয়েছেন তিনি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও শুরুটা দুরন্তভাবে করেছেন এইঅ তারকা ক্রিকেটার। তাঁর থেকেই এসেছে বিশ্বকাপের সেরা বোলিং পরারফরম্যান্স।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এরপরই আইপিএলের মঞ্চে এমন পুরষ্কার পেলেন এই তারকা ক্রিকেটার। হরমনপ্রীত কৌরের মতো ক্রিকেটারকেও পিছনে ফেলে দিলেন অ্যশলে গার্ডনার।

এখানে দেখুনঃ  WPL Auction Live Updates

close whatsapp