মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্বাধিকারী ৯৫১ কোটি টাকায় কিনল ভায়াকম১৮

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এই বিষয়ে টুইট করেছেন

Women's T20 Challenge
Women’s T20 Challenge. (Photo Source: IPL/BCCI)

এই বছরের মার্চে শুরু হতে চলা মহিলাদের আইপিএল (ডাব্লিউআইপিএল)-এর মিডিয়া স্বত্বাধিকার পেয়েছে ভায়াকম১৮। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি প্রকাশ করেছেন যে মুম্বাই-ভিত্তিক কোম্পানিটি পরবর্তী পাঁচ বছরের জন্য (২০২৩-২৭) ৯৫১ কোটি টাকার সম্প্রচারের অধিকার অর্জন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আটজন সম্ভাব্য দরদাতা মিডিয়া অধিকারের জন্য টেন্ডার নিয়েছিল। টেন্ডার সংক্রান্ত কার্যপ্রণালী বিসিসিআই গত বছরের ডিসেম্বরে শুরু করেছিল। ভায়াকম১৮-কে লড়াই করতে হয়েছিল ডিজনি স্টার, সনি, জি-এর মতো হেভিওয়েটদের দঙ্গে। শেষ অবধি ৯৫১ কোটি টাকার দর দিয়ে মিডিয়া অধিকার সুরক্ষিত করেছে রিলায়্যান্সের মালিকানাধীন কোম্পানি। ফলে প্রতিটি ডাব্লিউআইপিএল ম্যাচের সম্প্রচার মূল্য প্রায় ৭.০৯ কোটি টাকা।

ভারতে মহিলাদের ক্রিকেটের ক্ষমতায়নের জন্য এটি একটি বড় পদক্ষেপ: জয় শাহ

জয় শাহ তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই খবরটি জানিয়ে এটিকে দেশের মহিলা ক্রিকেটের জন্য একটি বিশাল মাইলফলক হিসাবে স্বাগত জানিয়েছেন। “নারীদের @IPL মিডিয়া অধিকার জেতার জন্য @viacom18 কে অভিনন্দন। @BCCI এবং @BCCIWomen-এ আপনাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ। ভায়াকম ৯৫১ কোটি টাকা প্রতিশ্রুতি দিয়েছে যার ফলে পরবর্তী ৫ বছরের জন্য (২০২৩-২৩) প্রতি ম্যাচ মূল্য হবে ৭.০৯ কোটি টাকা। মহিলাদের ক্রিকেটের জন্য এটি বিশাল ব্যাপারে,” শাহ সোমবার টুইট করেছেন।

“সমান বেতনের পরে, মহিলাদের আইপিএল-এর মিডিয়া অধিকারের জন্য আজকের বিডিং আরও একটি ঐতিহাসিক ক্ষণকে চিহ্নিত করে। ভারতে মহিলাদের ক্রিকেটের ক্ষমতায়নের জন্য এটি একটি বড় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ, যা সব বয়সের মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করবে। সত্যিই একটি নতুন ভোর!” তিনি যোগ করেছেন।

এই মাসের শুরুতে, বিসিসিআই মহিলাদের আইপিএলে একটি দলের মালিকানা এবং পরিচালনার অধিকারের জন্য দরপত্রের আমন্ত্রণ করেছিল গত মাসে। দরপত্র প্রক্রিয়া পরিচালনাকারী বিশদ নিয়ম ও শর্তাবলীসহ যোগ্যতার প্রয়োজনীয়তা, দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া, প্রস্তাবিত দলের অধিকার এবং বাধ্যবাধকতা ইত্যাদি ‘দরপত্রের আমন্ত্রণ’ (“ITT”)-এ রয়েছে।

পাঁচ লক্ষ টাকার বিনিময়ে সেই দরপত্র কিনতে হবে ইচ্ছুক পক্ষকে। বেশ কিছু প্রতিবেদন অনুসারে আটটি পুরুষদের আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল কিনতে আগ্রহী হয়েছে। ২৫শে জানুয়ারি জানা যেতে পারে কারা হতে চলেছে মহিলাদের আইপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মালিক।

close whatsapp