ডব্লুপিএল ২০২৪, ম্যাচ ১৭, দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

RCB vs DC
RCB vs DC. (Photo Source: Twitter/X)

প্রিভিউ

১০ই মার্চ, রবিবার, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ১৭তম ম্যাচে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের (ডিসি) মুখোমুখি হবে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে। তারা এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৪টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ২টি ম্যাচে তারা হেরেছে। বর্তমানে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দলের নেট রান রেট হল +১.০৫৯।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল ৬টি ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। বাকি ৩টি ম্যাচে তারা হারের মুখোমুখি হয়েছে। তাদের নেট রান রেট হল +০.০৩৮।

সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস

মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি বর্মা, অ্যালিস ক্যাপসি, জেমিমাহ রড্রিগেস, অ্যানাবেল সাদারল্যান্ড, জেস জোনাসেন, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শিখা পান্ডে, তিতাস সাধু।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

সাব্বিনেনি মেঘনা, স্মৃতি মান্ধানা (অধিনায়ক), এলিস পেরি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), সোফি ডিভাইন, সোফি মোলিনাক্স, জর্জিয়া ওয়্যারহাম, একতা বিষ্ট, সিমরন বাহাদুর, আশা শোভনা, রেণুকা ঠাকুর সিং।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

মেগ ল্যানিং – চলতি মরসুমে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের অধিকারী হলেন মেগ ল্যানিং। তিনি এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন এবং ২৬১ রান করেছেন। আগের ম্যাচটিতে তিনি ৪৬ বলে ৬০ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন।

স্মৃতি মান্ধানা – এই মরসুমে বেশ ভালো ফর্মের সাথে খেলছেন স্মৃতি মান্ধানা। সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় তাঁর নাম দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি ৬টি ম্যাচ খেলে ২৪৩ রান করতে সক্ষম হয়েছেন।

অলরাউন্ডার

জেস জোনাসেন – জেস জোনাসেন এখন খুব ভালো ফর্মে রয়েছেন। তিনি ব্যাট হাতে রানও পেয়েছেন এবং বল হাতে উইকেটও পেয়েছেন। তাঁর কাছে এই মুহূর্তে পার্পেল ক্যাপ রয়েছে। আসন্ন ম্যাচটিতে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।

এলিস পেরি – তিনি এখন বেশ ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি ৫টি ম্যাচ খেলে ১৫৭ রান করতে সক্ষম হয়েছেন।

বোলার

আশা শোভনা – তিনি ৬টি ম্যাচ খেলে ৭টি উইকেট শিকার করেছেন। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান হল ৫/২২। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিনি অষ্টম স্থানে রয়েছেন।

তিতাস সাধু – তিনি খুবই প্রতিভাবান একজন বোলার। তবে এই মরসুমে তিনি এখনও পর্যন্ত খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। আসন্ন ম্যাচটিতে তিনি সফলতা পান কিনা সেটাই এখন দেখার বিষয়।

উইকেটরক্ষক

রিচা ঘোষ – রিচা ঘোষ এখন খুব ভালো ফর্মে রয়েছেন। তিনি ৬টি ম্যাচ খেলে ১৩৯ রান করতে সক্ষম হয়েছেন। তাঁর সর্বোচ্চ স্কোর হল ৬২।

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

মেগ ল্যানিং,স্মৃতি মান্ধানা, অ্যালিস ক্যাপসি (সহ-অধিনায়ক), এলিস পেরি, জেমিমাহ রড্রিগেস, রিচা ঘোষ, জেস জোনাসেন (অধিনায়ক), অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি মোলিনাক্স, আশা শোভনা, তিতাস সাধু।

close whatsapp