এশিয়া কাপ: বিরাট কোহলির ১৮৩ থেকে শুরু করে হরভজন সিংয়ের ছয় মেরে ম্যাচ জেতানো – সেরা পাঁচটি ভারত-পাকিস্তান ম্যাচ

১. এশিয়া কাপ ২০০৮, ভারত ৬ উইকেটে জয়ী – করাচি

Virender Sehwag
Virender Sehwag. (Photo Source: Twitter)

প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৯ রান তুলতে সক্ষম হয়েছিল পাকিস্তান। শোয়েব মালিক ১৬টি চার এবং ১টি ছয় সহ ১১৯ বলে ১২৫ রান করেছিলেন। ইউনিস খানও ভালো রান পেয়েছিলেন।

ভারত এই ম্যাচটিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শন করেছিল। বীরেন্দ্র সেহওয়াগ ৯৫ বলে ১১৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সুরেশ রায়নার ব্যাট থেকে ৬৯ বলে ৮৪ রানের একটি অসাধারণ ইনিংস এসেছিল। ভারত মাত্র ৪২.১ ওভারে ৪ উইকেটে ৩০১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল।

Previous
Page 5 / 5

close whatsapp